ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে জোবায়ের-ইসমাইল

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-09-2024 06:25:11 pm

রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের সভাপতি জোবায়ের ও সম্পাদক ইসমাইল


রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের নবম এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী যোবায়ের আহমেদকে সভাপতি এবং পরিসংখ্যান  বিভাগের মোহাঃ ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) এক কার্যনির্বাহীর বৈঠকে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোসা. উম্মে নাইম নিরালা, যুগ্ম সম্পাদক-১ মোঃ সিজান আহমেদ রিয়াল, যুগ্ম সম্পাদক-২ সৌম্য জিত ভদ্র, সেক্রেটারি অব ইভেন্ট ম্যানেজমেন্ট এস. এম. সাজিদ রাইহান, সহকারী সেক্রেটারি অফ ইভেন্ট ম্যানেজমেন্ট মো. তৌহিদুল ইসলাম নুহ, এস. এম. শারাফাত হোসেন, ট্রেজারার কানিজ ফাতেমা মিথিলা, অফিস সেক্রেটারি ইমরান কাদরী কামরুজ্জামান, সহকারী সেক্রেটারি অফ কমিউনিকেশন মৌমিতা প্রামানিক, নাহিদ হাসান, সেক্রেটারি অব আইসিটি জাকি মুজাহিদ, সহকারী সেক্রেটারি অব আইসিটি মোহাঃ সাদিক রেজা, সেক্রেটারি অব মিডিয়া এন্ড পাবলিকেশনস রোদেলা রহমান, জেরিন জান্নাত, সেক্রেটারি অব মানব সম্পদ উন্নয়ন মো. মুহাইমিনুল হক, সহকারী সেক্রেটারি অব মানব সম্পদ উন্নয়ন: রিমা ইসলাম স্বর্ণালী, প্রমোশন ও ব্র্যান্ডিং সম্পাদক সাবরিনা আক্তার, সহকারী প্রমোশন ও ব্র্যান্ডিং সম্পাদক মোহাঃ শাহামাত।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ইব্রাহিম আলী। এছাড়া ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতার সভাপতি বাপ্পারাজ রাজু, উপদেষ্টা মন্ডলীসহ সাবেক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

রাজশাহী কলেজের অধ্যক্ষ বলেন, ক্যারিয়ার ক্লাবের কার্যক্রমের মাধ্যমে ক্লাবের সদস্যরা উপকৃত হচ্ছে এবং তাদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। আমি রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীদের মান উন্নয়ন নিয়ে কাজ করার জন্য উৎসাহিত করছি এবং রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের সার্বিক সহযোগিতার নিশ্চয়তা প্রদান করছি।

উল্লেখ্য, রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব ২০১৫ সালের ২৭ আগস্ট প্রতিষ্ঠিত হয় উদ্যমী, পরিশ্রমী, জ্ঞানপিপাসু, স্বপ্নদর্শী ও ক্যারিয়ার সচেতন তরুণদের দ্বারা। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ক্যারিয়ার ক্লাব, যা মূলত রাজশাহী কলেজের শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করছে। ক্লাবটি ক্যারিয়ার টেস্ট, কুইজ প্রতিযোগিতা, ক্যারিয়ার আড্ডা, ক্যারিয়ার টক, ক্যারিয়ার জার্নি, পাঠচক্র এবং ক্যারিয়ার রোডম্যাপের মতো বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কিত দিকনির্দেশনা দিতে সহযোগিতা করছে।

নতুন এই কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। 

আরও খবর