মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরা আখড়াখোলায় হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

সাতক্ষীরা আখড়াখোলায় হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা সদরের আখড়াখোলায় দাতব্য সংস্থা ” সোয়াব” এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।


শুক্রবার ২৭ শে সেপ্টেম্বর জুম্মার নামাজ শেষে সাতক্ষীরা সদর উপজেলার অন্তর্ভুক্ত ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের আখড়াখোলা – মুকুন্দপুর- বয়ারখোলা জান্নাতুল ফেরদাউস মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দাতব্য সংস্থা সোয়াব এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বীকরনে সহায়তা স্বরুপ মহিলাদের মাঝে এ ছাগল বিতরণ করা হয়।


দাতব্য সংস্থা সোয়াব এর সভাপতি মোঃ জামিলুজ্জামান জামিল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং বল্লী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক – মোঃ আব্দুল গনি। এসময় আরোও উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম,সোয়াব এর সেক্রেটারি মোঃ শরিফুজ্জামান, জান্নাতুল ফেরদাউস মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোসলেমউদ্দীন, জান্নাতুল ফেরদাউস হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বশীল মাওলানা জাহিদ বিন মশিউর, হাফেজ আব্দুল্লাহ, রিদ্দীকুজ্জামান।


এছাড়া আরো উপস্থিত ছিলেন সোয়াব এর স্বেচ্ছাসেবকদের মধ্যে তরিকুল, রিফাত, খালিদ, অলিদ প্রমুখ।


এসময় ৫টি হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরন করা হয়। এসময় সভাপতি মোঃ জামিলুজ্জামান জামিল বলেন, আমাদের দাতব্য সংস্থা ” সোয়াব” অনেক আগে থেকেই বিভিন্ন জনকল্যাণমূলক এবং দারিদ্র্য বিমোচনমূলক কাজ করে আসছে।


তিনি আরোও বলেন, আমরা এখন ৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরন এর মধ্য দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আগামী ১ মাসের মধ্যে আমরা আরো ও ৫০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরন করবো।


Tag
আরও খবর