নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

ঝিনাইগাতীতে অবৈধভাবে গুদামজাত করায় রাসায়নিক সার জব্দ

শেরপুর জেলার ঝিনাইগাতীতে অবৈধভাবে গুদামজাত করায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভিযানে ৩২ বস্তা ইউরিয়া ও ২৪ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। ১১ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই সার জব্দ করেন। জানা গেছে, উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম চৌরাস্তা (গারোকোনা বাজারের) বিএডিসি’র ডিলার মোঃ কাউসার মিয়ার বসতবাড়ীর গোডাউনে ৩২ বস্তা ইউরিয়া এবং একই বাজারের আব্দুর রহিমের গোডাউনে ২৪ বস্তা বিএডিসি’র ডিএপি সার বিক্রির উদ্দেশে সংরক্ষণ করা হয়। যাহা সার ব্যবস্থাপনা আইনের নিয়ম বহির্ভুত। আপাতত জব্দকৃত সার, স্ব-স্ব ব্যবসায়ীর নিকট জিম্মা রাখা হয়। অপরদিকে একই বাজারের বিএডিসি’র ডিলার ইসমাইল হোসেন কাজলের দোকানে রক্ষিত ১ শত ৩৭ বস্তা ডিএপি এবং এমওপি সার সংগ্রহের ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওইসব সার বিক্রয় করতে নিষেধ করা হয়। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

Tag
আরও খবর