সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

কুলিয়ারচরে দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপুজা-২০২৪ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা পূজা উদযাপন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জোহরা এর সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর ও বাজিতপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাজ্জাদুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান, পৌর বিএনপি’র সভাপতি হাজী মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখা’র আমির মাওলানা রফিকুর রহমান, সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক অরূপ রতন দাস বিজয়, পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মন্টু বিহারি ঘোষসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি ফয়সাল আহমেদ রাজীব, ফয়সাল আহমেদ তুহিন, ফাহিম আহমেদ ও মো. রামিম মিয়া, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে উপস্থিত বক্তাদের বিভিন্ন বিষয়াদি এবং সমস্যা নিয়ে আলোচনা শেষে উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে মোট ৩২ টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করার জন্য ঊর্ধ্বতনের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আরও খবর
deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

৫ ঘন্টা ৫১ মিনিট আগে