নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

চট্টগ্রামে সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত




বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি রুহুল আমীন গাজীর গায়েবানা জানাযা বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের জামালখানস্থ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে। 

চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে  আয়োজিত গায়েবানা জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ  জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর শাখার সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেন,  চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক একরামুল করিম, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ  চট্টগ্রামের আহবায়ক  জাহিদুল করিম কচি, প্রবীন সাংবাদিক ইস্কান্দার আলী চৌধুরী, সিএমইইজে'র সাবেক সভাপতি শামসুল হক হায়দরী।  

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক সমাজের অবিসংবাদিত নেতা রুহুল আমীন গাজী ছিলেন ফ্যাসিবাদ বিরোধী বলিষ্ট কন্ঠস্বর।  সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। বিতাড়িত  ফ্যাসিবাদী সরকারের কারাগারে নির্মম নির্যাতনের শিকার হয়েও তিনি আপোষ করেননি।

সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সালেহ নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন প্রবীন আইনজীবি মফিজুল হক ভূইয়াঁ,   ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী জানে আলম মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী,  চট্টগ্রাম মহানগর জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ উল্যাহ,  ডক্টরস এ্যসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নেতা ডা. সারওয়ার আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম। সমাবেশ শেষে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।



আরও খবর