গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

কালিগঞ্জে মাধ্যমিক বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি পেশ

কালিগঞ্জে মাধ্যমিক বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি পেশ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার কালিগঞ্জে মাধ্যমিক স্তরের বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সরকারি হাইস্কুলের শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসে পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন ও স্বারকলিপি পেশ করা হয়েছে।



সারা দেশের শিক্ষকদের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সার্বিক  সঞ্চালনায় উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহনে মানব বন্ধনে বক্তারা শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণ, মাধ্যমিক স্তরের বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সরকারি হাইস্কুলের শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসে পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান। মাধ্যমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি জাতীয়করণ নিশ্চিত করে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরিকরণের মাধ্যমে বৈপব্লিক পরিবর্তনের সূচনা হলে, পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার যোগ্যতা সম্পন্ন মেধাবী নাগরিক তৈরির পথ উন্মুক্ত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।  মানববন্ধনে বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সমিতির যুগ্ন সম্পাদক আনোয়ারুল, উজ্জিবনী ইন্টিটিউটের শিক্ষক মোস্তাহিদ লিটন, সুরুত আলী মাধ্যমিকের শিক্ষক শহিদুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ। তারা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করেন। মানব বন্ধন শেষে কালিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকতার নিকট প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করে শিক্ষকবৃন্দ।

Tag
আরও খবর