গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের বকেয়া বেতনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের বকেয়া বেতনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

চলতি বছর ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাস বেতনভাতা পাননি সাতক্ষীরার বিভিন্ন পল্লী এলাকায় কর্মরত সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের শিক্ষকরা। বেতনভাতার পাশাপাশি তারা দুই ঈদের বোনাসও পাননি। ৯ মাসের বেতনভাতা ও দুই ঈদের বোনাস বকেয়া রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিক্ষুদ্ধ শিক্ষকরা। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের মাধ্যমে এনজিও ব্যুরোর মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। শিক্ষকদের বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম। বক্তব্য রাখেন এবিএম মোখলেসুল হক, শিরিন আফরোজ, রিয়াসাত আলী, সোনামনি খাতুন, কানিজ ফাতেমাসহ অন্যান্য শিক্ষকগণ।

এবিএম মোখলেসুল হক বলেন, সরকারের শিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিভাগ হলো উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। সাতক্ষীরায় সরকারের সাথে এই কার্যক্রম পরিচালনা করে আসছে এনজিও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস। এই বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিগ্রস্থ পরিচালক ঈমান আলী সমগ্র ২০২৪ ইং সন জুড়ে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের ভাড়াকৃত স্কুলগুলোর ভাড়া প্রদান না করে বসে আছে। ইমান আলী শিক্ষকদের দেয়া ৫ হাজার টাকা থেকে কমিশন টাকাও কেটে রাখতেন। বর্তমানে সমগ্র বছরজুড়ে শিক্ষকদের সুপারভাইজারদের বেতন ভাতা ও দুই ঈদের বোনাস পরিশোধ করছে না। অনেকে এই অবস্থায় সংকটাপন্ন জীবন যাপন করছেন। বেতন চাইলে টালবাহানা জোরাজুরি করলে চাকরিচ্যুতির হুমকিও দিচ্ছে। তাই বাধ্য হয়ে সাতক্ষীরার নারী পুরুষ শিক্ষক মন্ডলী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। জেলা প্রশাসনের পক্ষে এই স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।


Tag
আরও খবর