শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

আগামী সপ্তাহের মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণার ব্যাপারে আশাবাদী নাহিদ

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 23-09-2024 03:04:29 pm

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম আজ বলেছেন, অন্তর্বর্তী সরকার আগামী সপ্তাহের মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেওয়ার বিষয়ে আশাবাদী।


তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ঘোষণা দিতে পারবো বলে আমি আশাবাদী। প্রধান উপদেষ্টা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পর ঘোষণাটি আসবে বলে আশা করা হচ্ছে।


উপদেষ্টা তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা বিভাগ (ডিএফপি) আয়োজিত বিভিন্ন সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। 


ডিএফপির মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত তথ্য সচিব (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম।

নাহিদ বলেন, সবাই গণমাধ্যমের স্বাধীনতা চায়। তবে, আমি একটি প্রশ্ন করতে চাই... সংবাদপত্রের স্বাধীনতার কি কোনো সীমারেখা আছে? আমরা দেশের স্বার্থ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে সকল স্বাধীনতা নিশ্চিত করতে চাই।

উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনাগুলো সঠিকভাবে তুলে ধরার জন্য সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক এবং সাংবাদিকদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ছাত্র-গণঅভ্যুত্থানের সময় প্রকৃত তথ্য পেতে দেশবাসী সংবাদপত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। সুতরাং আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। তবে কিছু সংবাদপত্র ফ্যাসিবাদী সরকারের পক্ষে ছিল। জুলাইয়ের অভ্যুত্থানে যারা উসকানিমূলক ভূমিকা পালন করেছিল তাদের আইনের আওতায় আনতে হবে।

সংবাদপত্রের বকেয়া বিল সম্পর্কে নাহিদ বলেন, সরকার ঝামেলামুক্ত সেবা দিতে বিল পরিশোধের ব্যবস্থা ডিজিটাল করার চেষ্টা করছে।


সভায় বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, ডেইলি সান সম্পাদক রেজাউল করিম, দৈনিক প্রথম আলো’র নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক সালাউদ্দিন বাবর, ডেইলি স্টারের হেড অব অপারেশন মিজানুর রহমান, দৈনিক আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান, দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ, দৈনিক সংগ্রামের ব্যবস্থাপনা সম্পাদক নুরুন্নবী, দৈনিক সংবাদের প্রধান প্রতিবেদক শাহরিয়ার করিম, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক ফাহিমা বাহাউদ্দিন শামা ও দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক প্রমুখ।

আরও খবর