ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

নোয়াখালীর নতুন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক

আব্দুল্লাহ আল ফারুক







নোয়াখালীর নতুন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক 


নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল ফারুককে নোয়াখালীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 


রোববার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নিরাপত্তা) হাসিবুল হাসান স্বাক্ষরিত পত্রে এ আদেশ দেওয়া হয়।

একইসঙ্গে নোয়াখালীর এসপি মোহাম্মদ আসাদুজ্জামানকে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর মোহাম্মদ আসাদুজ্জামান নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে জেলার সবার কাছে মানবিক পুলিশ সুপার হিসেবে স্থান করে নেন তিনি


সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান  বিষয়টি নিশ্চিত করেন। 


তিনি বলেন, নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল ফারুককে নোয়াখালীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর আমাকে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে। 


তিনি আরও বলেন, দীর্ঘদিন নোয়াখালীর মানুষের সেবা করতে পেরেছি। এটা ঐতিহ্যবাহী জেলা। আমার চাকরি জীবনে এই জেলার কাজের স্মৃতি আমার মনে থাকবে। আমি সবার কাছে দোয়া চাই। পাশাপাশি নবনিযুক্ত পুলিশ সুপারকে সবাই সহযোগিতা করবেন এই প্রত্যাশা করছি।

Tag
আরও খবর