গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

সাতক্ষীরা জেলা প্রশাসকে জেলা জাতীয় পার্টির স্মারকলিপি প্রদান

সাতক্ষীরা জেলা প্রশাসকে জেলা জাতীয় পার্টির স্মারকলিপি প্রদান



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার ২২ সেপ্টেম্বর বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ এর কাছে স্মারকলিপি প্রদান করেন এবং সৌজন্য সাক্ষাত করেন।


এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান সদর ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম সরদার, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আনোয়ার জাহিদ তপন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন বাপ্পি, জেলা ছাত্রসমাজের সভাপতি ও ০১ নং ওয়ার্ড পৌর কাউন্সিলার মোঃ কায়ছারুজ্জামান হিমেল, জেলা যুব সংহতি সভাপতি মোঃ আশিকুর রহমান বাপ্পি ও জেলা যুব সংহতি সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, জেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক মোঃ আশরাফ হোসেন কন্ট্রাক্টর, জেলা তরুণ পার্টির আহবায়ক মোহাম্মদ আবু ইয়াসিন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কমল বিশ্বাস, যুব সংহতির সদর উপজেলা শাখার সভাপতি মোঃ বদরুজ্জামান বদু জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল জলিল, পৌর জাতীয় পার্টির নেতা মোঃ নাজমুল হোসেন সহ জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসক বরাবর স্মারক লিপিতে উল্লেখ্য কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে জাতীয় পর্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাজেট অধিবেশনে ছাত্রদের যৌক্তিক দাবী সমূহ মেনে নেওয়ার জন্য মহান জাতীয় সংসদে দাবী উপস্থাপন করে বক্তব্য রাখেন। পরবর্তিতে জাতীয় পার্টি দলগতভাবে ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করে এবং ছাত্রদেরকে মুক্তিসেনা হিসেবে উল্লেখ করে। এছাড়া জাতীয় পার্টি রংপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উক্ত আন্দোলনে সক্রীয় অংশগ্রহণ করে। বিগত সরকারের রোষানলে পড়ে আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে বিগত সরকার জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে গ্রেফতার করে।


উপর্যুক্ত অবস্থায় জাতীয় পার্টি ছাত্র জনতার আন্দোলনে বিজয় অর্জন হলে ছাত্র-জনতাকে অভিনন্দন জানায়। আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টি উক্ত আন্দোলনের পক্ষে থাকলেও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, ওনার সহধর্মীনি ও পাটি প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে।


আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে মিথ্যা মামলা সমূহ প্রত্যাহার দাবী করছি। এসময় জাতীয় পার্টির নেতাকর্মীরা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


Tag
আরও খবর