ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-09-2024 01:05:32 pm

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মো. আব্দুর রহমান © সংগৃহীত ছবি


◾ম ম মোস্তাকিম বিল্লাহ || ঢাকা কলেজ : সাত কলেজের বর্তমান সংকটময় পরিস্থিতি ও সংস্কার নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ঢাবি অধিভুক্ত সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা কলেজ অডিটোরিয়ামে এ দাবি জানান তারা। 


সংবাদ সম্মেলনে সাত কলেজের সাথে ঢাবি বৈষম্যসমূহ শিরোনামে ৩০ টি বৈষম্যের নমুনা তুলে ধরা হয়। সাত কলেজের জন্য কোন অ্যাকাডেমিক ক্যালেন্ডার না থাকা, তীব্র ক্লাসরুম সংকট, পরীক্ষা ও ফলাফল প্রকাশে বিলম্ব হওয়া, সক্ষমতার বাইরে মাত্রাতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা, ঢাবির থেকে সাত কলেজে অধিক সেশন ফি ও মানোন্নয়ন ফি নেওয়া, সেমিস্টার সিস্টেম না থাকা, সমাবর্তন, ল্যাব ও গবেষণা সংকট, উচ্চশিক্ষিত ও উপযুক্ত শিক্ষক সংকট ইত্যাদি বৈষম্যের ফলে অধিকার বঞ্চিত হচ্ছে বলে জানান সাত কলেজের শিক্ষার্থীরা।


উচ্চশিক্ষায় সাত কলেজের শিক্ষার্থীদের বৈষম্য ও সংকট নিরসনে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব করেন শিক্ষার্থীরা। এছাড়াও সংস্কার কমিশন গঠন এবং সেই সংস্কার কমিশন কীভাবে সাত কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের রুপান্তর করা যাবে তার রূপরেখা প্রদান করার জন্য সরকারের কাছে আবেদন জানাবে তারা।


এসময় সাত কলেজ সংস্কার আন্দোলনের সমন্বয়ক ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমাদের প্রধান দাবি সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হোক। এর জন্য আগামী ৫ কর্মদিবসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজের শিক্ষার মান উন্নয়নে একটি সংস্কার কমিশন গঠন করতে হবে। তারা সাত কলেজকে কীভাবে পাবলিক বিশ্ববিদ্যালয় করা যায় সবকিছু বিবেচনায় করে একটি সংস্কারমূলক সুপারিশ করবেন। সংস্কারের কাজ চলমান থাকবে অন্যদিকে সাত কলেজের ক্লাস পরীক্ষা চলমান থাকবে, কোন বাধা সৃষ্টি করা যাবে না। আমরা এই সংস্কারের জন্য এক ঘণ্টার সেশন জট হোক এটা চাই না।



দেশ এখন কঠিন সময় পার করছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা জনদুর্ভোগ হয় এমন কোন কাজ না করে গঠনমূলক উপায়ে সমস্যার সমাধান চাই। এজন্য আজকের এই সংবাদ সম্মেলন। পাঁচ কর্মদিবসের মধ্যে সাত কলেজের জন্য সংস্কার কমিশন গঠন না করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। 


সংবাদ সম্মেলন সাত কলেজের সংস্কার আন্দোলনের সমন্বয়ক আব্দুর রহমানসহ সংস্কার আন্দোলনের সাত কলেজের সাতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা হলেন ইডেন মহিলা কলেজের স্মৃতি আক্তার, বদরুনন্নেসা মহিলা কলেজের ইমু আক্তার, বাংলা কলেজের শাহরিয়ার, তিতুমীর কলেজের তসলিম, সোহরাওয়ার্দী কলেজের সাবরিনা, কবি নজরুল কলেজের জাকারিয়া ও ঢাকা কলেজের প্রতিনিধি তানভীর রহমান উপস্থিত ছিলেন।

আরও খবর