আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সংবাদ সম্মেলন প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ বুডিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মো: হ্যাপি ঈশ্বরগঞ্জ অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত সারিয়াকান্দিতে পৈতৃক জমি দখলের চেষ্টা, গাছ কেটে প্রাচীর ভাঙচুর নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার উলিপুরে ৪৯ জন শিক্ষার্থীকে ফুলের শিক্ষাবৃত্তি প্রদান যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত গোয়ালন্দে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনতাই ঘটনায় তোলপাড়,  থানায় মামলা মধুপুরে সামাজিক অবক্ষয় রোধে প্রয়াসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক: পিরোজপুরে কলাখালী ইউনিয়নবাসীর মানববন্ধন শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: নোয়াখালীতে শিক্ষামন্ত্রী বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি: ক্ষুব্ধ শিক্ষার্থীরা, সচেতন থাকার পরামর্শ প্রক্টরের শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার ধামরাইয়ে পুলিশের চেকপোস্টের কাছ থেকেই ছিনতাই তা'মীরুল মিল্লাত টঙ্গীতে বিএনসিসি পরিদর্শক টিমের সঙ্গে মতবিনিময় সভা সাংবাদিক দিলীপের বাবা নিয়ে আবেগঘন পোস্ট, "বিশ্ব বাবা দিবসে গভীর শ্রদ্ধাঞ্জলি" বদলগাছী সদর হাটে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রাইহান গিটারের ইশারায় খাজনা আদায়-সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন?

আশাশুনির আনুলিয়ায় জমি বিরোধ রিয়ে সংঘর্ষে উভয় পক্ষের আহত-২৭

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে জমির দখল নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের ২৭ জন আহত হয়েছে। গুরুতর আহত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেছেন। রবিবার (১৩ নভেম্বর) বেলা ১১.৩০ টার দিকে ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাজাপুর চৌরাস্তার মোড়ে জমির দখল নিয়ে ইউপি সদস্য আল মামুন শহিদুল এবং আয়ুব আলী দিং এর মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব, মারামারি ও হামলা মামলা চলে আসছে। এনিয়ে কাফনের কাপড় পরে মানববন্ধন করা হয়েছে। থানা পুলিশ, জন প্রতিনিধি ও গ্রাম্য শালিস মিমাংসাও হয়। কিন্তু পরবর্তীতে একপক্ষ মেনে না নেওয়ার ঘটনায় পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। বিরোধপূর্ণ স্থানে ইতিমধ্যে মেম্বার বাধাবিপত্তির মধ্যে পাকা ঘর নির্মান কাজ করে আসছেন। রবিবার বেলা ১১.৩০ টার দিকে সংঘর্ষ হলে আয়ুব আলী পক্ষের কদম আলী শেখ, মইদুল মোড়ল, নুরুজ্জামান গাইন, সুরাইয়া খাতুন, হাসান গাজী, শিশু সাব্বির (৯), আয়ুব গাইন, মোশাররফ ঢালী, শাইনুর ঢালী, জামিনুর গাজী, খোরশেদ শিকারী, মুছা শিকারী, এছমাইল শাকারী, লাভলু গাজী, শাহিন সরদার, রহিম সরদার, আলম সরদার আহত হন। গুরুতর আহত প্রথমোক্ত ৭ জনকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য আল মামুন শহিদুলের পক্ষের আনারুল সানা, মনিরুল সানা, মফিজুল, ছিদ্দিকুর সানা, আবু ছাইদ, শফিকুল সানা, সিরাজুল সরদার, আলা উদ্দিন সানা, মাছুরা খাতুন, হামিদা খাতুন, আহত হয়েছেন। গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।
মেম্বার শহিদুল জানান, প্রতিপক্ষ শনিবার ঘরের কাজে বাধা দেয় এবং রবিবার আওয়ামীলীগ অফিসে ভাংচুর করে। বাধা দিতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে তাদের ৯ জনকে রক্তাক্ত জখম করে। তারা আইন আদালত মানেনা। অতর্কিতে হামলা চালিয়ে ও ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। খুন জখমের হুমকী দিয়েছে।
অপর পক্ষের হাসান গাজী, মনিরুল ইসলামসহ অনেকে জানান, পরিকল্পিত ভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে। ঘটনার সময় তাদের কয়েকজন মৎস্য ঘের থেকে বাড়ি ফেরার পথে মারপিট করে ঘটনার সুত্রপাত ঘটায়। খবর পেয়ে আমাদের লোকজন ঠেকাতে গেলে নির্মমভাবে মারপিট করে ১৭ জনকে আহত করে। এবং দুটি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয় ক্ষতি করে। এমনকি শিশু সাব্বিরকে স্কুলে যাওয়ার পথে মারপিট করে জখম করে এবং গৃহবধু সুরাইয়া আত্মীয়ের বাড়ি থেকে ফরার পথে জখম করে। এসময় তারা নিজেরা প্রকাশ্যে আওয়ামীলীগ অফিস ভাংচুর করে অন্যদের উপর দায় চাপিয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এমনকি বাড়িতে রান্নাবান্না করে দলীয় ও ভাড়াটিয়াদের আপ্যায়ন করে পুর্বথেকে তৈরি করে রেখে পরিকল্পিত ভাবে আক্রমন চালানো হয় বলে তারা দাবী করেন।
এব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোন পক্ষ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর







deshchitro-6a392aa94fa44-220626062929.webp
নোয়াখালীর ভুয়া র‍্যাব গ্রেপ্তার

১০ ঘন্টা ৫১ মিনিট আগে