গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

দেবহাটায় ৬৭ বছর বয়সের বৃদ্ধাকে ধর্ষণ

দেবহাটায় ৬৭ বছর বয়সের বৃদ্ধাকে ধর্ষণ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

৬৭ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধা জানান, দুই মেয়ে বিয়ে দেওয়ার পর একমাত্র ছেলে অন্যত্র বসবাস করে। নিরুপায় হয়ে তিনি ছেলে ও মেয়েদের বিয়ের ঘটক হিসেবে কাজ করে থাকেন। শনিবার তিনি তারই পার্শ্ববর্তী গলদারচক (পলগাদা) গ্রামের আসাদুল ইসলামের ছেলেকে বিয়ে দেওয়ার জন্য কালিগঞ্জের নলতায় মেয়ে দেখাতে নিয়ে যান। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফেরেন তিনি। রাত ১১টার দিকে আসাদুল তার বাড়িতে এসে মেয়ে সম্পর্কে খোঁজ খবর নিতে আসে।


একপর্যায়ে আগামীকাল আবার যাওয়ার কথা বলে খরচের টাকা নেওয়ার জন্য তাকে দরজা খুলতে বলেন। দরজা খোলা মাত্রই আসাদুল তার মুখ চেপে ধরে মাটিতে ফেলে ধর্ষণ করে। তার চিৎকারে পার্শ্ববর্তী রুহুল আমিন ও আব্দুল মজিদ ছুঁটে এলে আসাদুল পালিয়ে যায়। রাতেই তাকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সোমা রানী দাস জানান, রক্ত বন্ধ করার জন্য তার জরুরী অপারেশনের প্রয়োজন। তাই তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


দেবহাটা উপজেলা গুচ্ছগ্রামের রুহুল আমিন ও আব্দুল মজিদ জানান, বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা সেনা ক্যাম্প থেকে তাদেরকে ফোন করা হয়। সে অনুযায়ী বৃদ্ধার ছেলেকে নিয়ে সেনা ক্যাম্পে যেয়ে আসাদুলের বিরুদ্ধে একটি অভিযোগ দেওয়া হয়েছে।


দেবহাটা থানার পুলিশ পরিদর্শক ইদ্রিসুর রহমান ওই বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আসাদুল ইসলামকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় ধর্ষিতার ছেলে বাদি হয়ে মামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন।


Tag
আরও খবর