মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত



মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ সেপ্টেম্বর বিকালে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ জাতীয়বাদী দল বিএনপির দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক জুলফিকার আলী সাফুর এর সভাপতিত্বে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী। এ সময়ে বক্তব্যে তিনি বলেন শান্তি সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বিএনপিকে তৃনমুল পর্যায়ে সুসংগঠিত করতে হবে।


দ্বিধা দ্বন্দ আর সকল ভেদাভেদ ভূলে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে দলের পরিচয়ে এলাকায় কেহ বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা অপরাধ মুলক কর্মকান্ড করলে তাকে পুলিশে সোপর্দ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান (হাবিব), কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের এ আলী, কালিগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবির, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম মোতাহার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান, মৌতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, সদস্য সচিব কাজী পলাশ, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক বদরুল ইসলাম বদরু, সদস্য সচিব সৈয়দ হেমায়েত বাবু, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হুমায়ন কবীর ডাবলু, সদস্য সচিব হাসানসহ বিশিষ্ট সমাজ সেবক আলী মুর্শান ডাবলু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে যুবদলের সিনিয়র সভাপতি শাহ আলম সাফুই সহ কালিগঞ্জ উপজেলা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।


Tag
আরও খবর