মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ সভা

ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ সভা





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় সংগঠনের সকল সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের (রেজিঃ নং-২১২৯/১৪) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় ভোমরা স্থলবন্দর সড়কে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষের সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাদিউর রহমান বাদশার সঞ্চালনায় এ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক হাবিবুর রহমান হাবিব।


প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বিগত ১৫ বছর আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। দেশে খুন, গুম, মিথ্যা মামলায় বিরোধী দলগুলোকে আওয়ামী সরকার দমন করে রেখেছিল। তারা কখনো অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন করাতে পারেনি। তারা ছিল নির্বাচন বিমুখ। মানুষ এখন আর নির্বাচন বিমুখ সরকার চায় না। এই বন্দরকে তারা জিম্মি করে রেখেছিল। বিগত দিনে মানুষের সুখ,শান্তি, নিরাপত্তা ছিল না।


আমরা সকলকে নিয়ে শান্তি প্রতিষ্ঠা করবো। কোন বিশৃঙ্খলাকারীদের স্থান দেওয়া হবে না। সবাই মিলে আগামী দিনে একটি সুন্দর ও গ্রহণযোগ্যপূর্ণ নির্বাচন উপহার দেব ইনশাল্লাহ। সাতক্ষীরা জেলা হবে শান্তিপূর্ণ সমৃদ্ধ শহর। সংগঠন পরিচালনার ক্ষেত্রে বৃহৎ স্বার্থের জন্য কোন দু’একজন ব্যক্তির সমস্যা হয় তাতে ভাল কাজ থামিয়ে দেওয়া যাবে না। সংগঠনের স্বার্থে সকলকে এগিয়ে আসতে হবে এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠান সম্পন্ন করা হবে।”


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব অহিদুল ইসলাম, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্টু, আমদানি ও রপ্তানি এ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক রাম কৃষ্ণ চক্রবর্তী।

সভায় ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, খুলনা শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাধারণ সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষরা উপস্থিত ছিলেন।


এসময় সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন বিগত দিনে সংগঠনের আয় ১ কোটি ২১ লক্ষ ৬৬ হাজার ৬৮৩ টাকা এবং ব্যায় ১ কোটি ১৫ লক্ষ ৬৬ হাজার ৫৪৫ টাকার তথ্য তুলে ধরেন। এছাড়া সংগঠনের বিভিন্ন উন্নয়ন ও চলমান কর্মকান্ড উপস্থাপন করা হয়।


২য় অধিবেশনে প্রতিষ্ঠানের ত্রি-বার্ষিকী নির্বাচন উপলক্ষে আগামী ৩১ অক্টোবর নির্বাচন গ্রহণের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়। সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে হাত তুলে সংগঠনের সদস্য আব্দুস সবুরকে পরিচালনা পরিষদের (চেয়ারম্যান), লুৎফর রহমান মন্টুকে (সদস্য সচিব) এবং জলিলুর রহমানকে (সদস্য) হিসাবে মনোনিত করেন উপস্থিত সদস্যরা।


Tag
আরও খবর