আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

কালজয়ী ঔপন্যাসিক মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী উদযাপন

কালজয়ী ঔপন্যাসিক  মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী উদযাপন 

কালজয়ী ঔপন্যাসিক, কথাসাহিত্যিক,  নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে রোববার ও সোমবার  ২ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেল ৪ টা থেকে লাহিনীপাড়া মীর মশাররফ এর বাস্তভিটায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে  রোববার অনুষ্ঠানের  প্রথম দিনে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন  পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী মনজুর কাদির, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু, কবি ও লেখক আলম আরা জুঁই, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। 

আলোচক ছিলেন সাংবাদিক লেখক ও গবেষক ড. আমানুর আমান। এবং স্বাগত বক্তব্য রাখেন  চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মঞ্জু। 

মীর মশাররফ হোসেন  ১৮৪৭ সালের এই দিনে  কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মীর মোয়াজ্জেম হোসেন এবং মাতার নাম দৌলতুন্নেছা। 

মীর মশাররফ হোসেন ছিলেন বাংলা ভাষার একজন অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম। 

তার স্কুল জীবন কেটেছেন প্রথমে কুষ্টিয়ায়, পরে পদমদী এবং শেষে কৃষ্ণনগর শহরে। জগমোহন নন্দীর পাঠশালা, কুমারখালীর ইংলিশ স্কুল, পদমদী নবাব স্কুল, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেন বলে তার আত্নজীবনীতে উল্লেখ আছে। তবে তার কর্মজীবনের অধিকাংশ সময় ব্যয় হয় ফরিদপুরের নবাব এস্টেটে চাকরি করে। তিনি কিছুদিন কলকাতায়ও বসবাস করেন। 

মীর মশাররফ হোসেন তার বহুমুখী প্রতিভার মাধ্যমে উপন্যাস, নাটক, কাব্য ও প্রবন্ধ রচনা করে আধুনিক যুগে মুসলিম রচিত বাংলা সাহিত্যে সমৃদ্ধ ধারার প্রবর্তন করেন। এখন পর্যন্ত মীর মশাররফ হোসেনের মোট ৩৭টি বইয়ের সন্ধান পাওয়া গেছে। 

মীর মশাররফ প্রথম জীবন থেকেই ভাষাভিত্তিক জাতীয়তার ধারণায় বিশ্বাসী ছিলেন।

আরও খবর

6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২১ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

২৫ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে






deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৬৪ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে