শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

চট্টগ্রাম উইম্যান চেম্বারের ভোটবিহীন পরিচালনা পর্ষদ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম উইম্যান চেম্বারের ভোটবিহীন পরিচালনা পর্ষদ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নুসরাত হোসাইন





চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠেছে। ভোটবিহীন বর্তমান পর্ষদ বাতিল করে নতুন নির্বাচনেরও দাবি জানিয়েছে সাধারণ সদস্যরা। আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান উইম্যান চেম্বারের পরিচালনা পর্ষদকে পদত্যাগ করার আহবান জানান তারা। তা না হলে উইম্যান চেম্বার ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। নারী উদ্যোক্তা সাদিয়া আফরিনের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন চেম্বারের সদস্য নুসরাত হোসাইন। বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেম্বার সদস্য শাহানাজ খান, জান্নাতুল মাওয়া মুন্নি। উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর, নারী উদ্যোক্তা মনোয়ারা বেগম মনি, উইম্যান চেম্বারের সদস্য  আমেনা বেগম, নার্গিস রিক্তা, মনোয়ারা বেগম সাকি প্রমূখ।

লিখিত বক্তব্যে নুসরাত হোসাইন বলেন, বর্তমানে উইম্যান চেম্বারের প্রারম্ভিক সদস্য ফি ৩৭০০ টাকা এবং প্রতিবছর নবায়ন ফি ১৯০০ টাকা, যা ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব নয়। যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন ট্রেডে ট্রেইনার হিসেবে সদস্যদের সুযোগ দেয়া হয় না। চেম্বারের সদস্যদের থেকেও বিভিন্ন ট্রেনিং এর নাম দিয়ে ফি আদায় করা হয়। দিনব্যাপি ট্রেনিং এর ক্ষেত্রে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। উইম্যান ট্রেড ফেয়ারে সদস্যদের দোকান বরাদ্দ দেওয়া হয় লোকসমাগম কম হয় এমন জায়গায় ও বাধ্যতামুলক দুটো করে দোকান বরাদ্ধ দেয়া হয়। এছাড়াও মেলায় অতিরিক্ত স্টল, বিদ্যুৎ ও সিকিউরিটি বিল ধার্য করা হয়। বিগত কয়েকবছর যাবত উইম্যান ট্রেড ফেয়ার নারী উদ্যোক্তা বান্ধব না হওয়ায় অন্যান্য জেলার নারী উদ্যোক্তারা মেলায় অংশগ্রহন করছেনা ফলে স্থানীয় উদ্যোক্তা হ্রাস পাচ্ছে। 

তিনি আরো বলেন, নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি ঘুরেফিরে চেম্বারে দীর্ঘদিন ধরে রাজত্ব করে আসার ফলে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। তাই ভোটবিহীন নির্বাচিত বর্তমান উইম্যান চেম্বার পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে। মহিলা চেম্বারকে সংস্কার করতে হবে। আমরা বাণিজ্য মন্ত্রণালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান উইম্যান চেম্বারের পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে। তা না হলে আমরা উইম্যান চেম্বার ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও খবর