মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসকের সাথে জামায়াতের মতবিনিময়

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসকের সাথে জামায়াতের মতবিনিময়


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:

নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নের্তৃত্ববৃন্দ। ১৮ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


জেলার সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসকের সাথে মতবিনিময়ে অংশ নেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর মুহাদ্দিস রবিউল বাশার, জেলা নায়েবে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, শেখ নুরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রটারী মাহবুবুর আলম, কর্মপিরষদ সদস্য জামশেদ আলম, জেলা শিবিরের সভাপতি ইমামুল হুসাইন, শহর সভাপতি আল মামুন, সাবেক চেয়ারম্যান শহিদ হাসান।


এছাড়া মতবিনিময় করেন দৈনিক সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা জেলা সংবাদদাততা আবু সাইদ বিশ্বাস। এসময় জামায়াত নেতারা জেলার পানিবদ্ধতা, মাদক, চলতি পূজায় হিন্দু সনাতন ধর্মাবলির নিরাপত্তা নিশ্চিত করণসহ বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসককে অবহতি করেন।


এসময় জেলা প্রশাসক একটি আদর্শ ও কল্যান মুখি জেলা গড়তে জামায়াতের সহযোগীতা কামনা করেন। জেলা প্রশাষক বলেন, আমি নতুন একটি সাতক্ষীরা গড়ার জন্য যা যা করার দরকার তাই করবো। তিনি বলেন, যারা ধর্ম মানে তারা অন্যায় করতে পারে না। তাদের উপর আস্থা রাখা যায়।


তিনি আরো বলেন, অন্যায় অপরাধ যিনিই করুক না কেন কাইকে ছাড় নয়। তিনি আরো বলেন আপনারাসহ গোটা জেলা বাসির সহযোগীতা পেলে অল্প দিনের মধ্যে একটি সুন্দর জেলা উপহার দিতে পারবো ইনশাল্লাহ।


Tag
আরও খবর