গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

পানিতে ভেঙে গেছে সখের ঘর, কান্না থামছে না শিশু মারিয়ামের


যেখানে খেলা করতাম, ঘুমাতাম। সেখানে সবকিছু এখন পানিতে তলিয়ে ভেঙে নষ্ট হয়ে গেছে। আমাদের থাকার যে আর কোন জায়গা থাকল না। এখন আমরা কোথায় থাকবো? এভাবে নিজ শখের বাড়ি হারানোর শোকে কান্নায় ভেঙে পড়েন সাতক্ষীরার কলারোয়া উপজেলার শিশু মারিয়াম খাতুন। আত্মীয়স্বজন, এলাকাবাসীসহ পরিবারের সদস্যদের সমবেদনাও তার কান্না থামাতে পারছেনা৷

চোখের সামনে ঘটে যাওয়া দৃশ্য ভাবাচ্ছে ছোট শিশু মারিয়ামকে। আবেগ ঝরানো মুখে নানান প্রশ্ন তার! এখন ছোট্ট ভাই বাবা মা’কে নিয়ে কোথায় থাকবে সে? শিশুর এমন আর্তনাদ ও কান্নায় ভারী হয়ে উঠেছে বদ্দিপাড়া গাঁ। দূরদূরান্ত থেকে অনেকে আসলেও অশ্রুসিক্ত হতে হয়েছে সকলকে।

মারিয়াম কলারোয়া উপজেলার দিগং গ্রামের বদ্দিপাড়া এলাকার রানা হোসেনের মেয়ে।

জানা যায়, গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে গত সোমবার ১৬ সেপ্টেম্বর পানির স্রোতে রাস্তা ভেঙে ধ্বসে পড়ে মারিয়ামদের বাড়ি। নষ্ট হয়ে গেছে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র। মাটির তৈরি টালি গুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়ে রয়েছে। ইট আর সিমেন্টের গাঁথুনি দেয়া দেয়াল ভেঙ্গে মাটির সাথে মিশে রয়েছে। কোনোভাবেই এই ঘরটি বসবাস করা উপযোগী নয়। ভেঙ্গে যাওয়া এই ঘরের লোনের টাকা এখনো পরিশোধ হয়নি। এসকল দুশ্চিন্তায় মারিয়ামের বাবা রানাসহ তার মা।

মারিয়ামের বাবা রানা হোসেন জানান, গত ছয় মাস আগে বাড়ির গাঁথুনির কাজ শেষ হয়েছে। এখনো লোনের টাকা পরিশোধ হয়নি। অন্যদিকে টানা বৃষ্টিতে তার ঘেরের ৫ লক্ষাধিক টাকার মাছ ভেসে গেছে। এতেকরে আরেকটি ঘর বানানোর অর্থনৈতিক সক্ষমতা নেই। এখন সব হারিয়ে নিঃস্ব হয়েছেন বলে জানান তিনি।

মারিয়ামের মা সোনিয়া খাতুন বলেন, গত কয়েকদিনের টানা বর্ষণে দিগংসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটা গ্রামের পানির চাপে গত সোমবার তার বসতবাড়ির রাস্তার মধ্যখান দিয়ে ভেঙ্গে বাড়ির নিচে অনেক গর্ত হয়ে যায়। আর সেখানেই ধ্বসে পড়ে ভেঙে চুরমার হয় সবকিছু।

সোনিয়া জানান, বসত বাড়ি হারানোর পর থেকে স্বামীসহ দুই সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। সহৃদয়বান মানুষ সকলে যদি সহযোগিতা করে তাহলে মাথা গোঁজার ঠাঁই পেতাম। নাহলে অনেক দুর্বিসহ জীবন যাপন করতে হবে আমাদের।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, রাস্তাটা অল্প ভাঙ্গা থাকাকালীন সময়ে সংস্কারের জন্য মিস্ত্রি নিয়ে কাজ শুরু করলে সেই মুহূর্তে বৃষ্টি শুরু হয়। এতে সংস্কার কাজ বন্ধ ছিল। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে রাস্তাটা ভেঙে গেছে এবং মারিয়ামদের বাড়িটাও ধ্বসে নষ্ট হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাধ্যমতো তাদের সহযোগিতা করা হবে। তবে এক্ষেত্রে সমাজের মানবিক ব্যক্তিরা যদি সহযোগিতার হাত বাড়াতেন তাহলে মারিয়ামদের জন্য একটা ঘর নির্মাণ করা সম্ভব বলে জানান তিনি।


Tag
আরও খবর