এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

ভারত-পাকিস্তানিদের চেয়ে ব্যতিক্রম বাংলাদেশ : সিপিআর জরিপ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-09-2024 04:01:58 am

ভারতীয় সেন্টার ফর পলিসি রিসার্চের (সিপিআর) সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ভারতীয়রা পাকিস্তানকে বিশ্বাস করে না। একইভাবে পাকিস্তানিরাও বিশ্বাস করে না ভারতকে। তবে দুটি দেশকেই প্রায় সমানভাবে বিশ্বাস করে বাংলাদেশিরা। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিকদের মধ্যে অন্য দেশটির প্রতি দৃষ্টিভঙ্গি কীভাবে পরিবর্তিত হচ্ছে তা দেখার জন্যই জরিপটি করা হয়েছিল। 



‘সিভোটার ফাউন্ডেশনের’ সঙ্গে যৌথভাবে করা এই জরিপটিতে আরও দেখা গেছে, তিন দেশেরই বেশির ভাগ মানুষ মনে করেন, ভারতীয় উপমহাদেশের বিভাজন সঠিক সিদ্ধান্ত ছিল। এর মধ্যে ১৯৪৭ সালে প্রথমে ভারত ও পাকিস্তানের বিভাজন এবং পরবর্তীতে ১৯৭১ সালে পাকিস্তান ও বাংলাদেশের আলাদা হয়ে যাওয়ার বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে। 


জরিপটিতে তিন দেশের ১২ হাজার ২৫৮ জন মানুষকে দেশ ভাগ এবং তাদের নিজ নিজ দেশের কিছু বিষয় নিয়ে তাদের চিন্তাভাবনা জানার চেষ্টা করা হয়। 


সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৭৮ শতাংশ ভারতীয় বলেছেন, তারা পাকিস্তানকে বিশ্বাস করেন না। বিপরীতে গবেষণায় অংশ নেওয়া পাকিস্তানিদের মধ্যে ৬০ শতাংশই ভারতকে বিশ্বাস করেন না বলে জানিয়েছেন। তবে সবচেয়ে ইতিবাচক মনোভব দেখা গেছে বাংলাদেশি উত্তরদাতাদের মধ্যে। জরিপে ৬৬ শতাংশ বাংলাদেশি ভারতকে বিশ্বাস করেন বলে জানিয়েছেন, আর তাদের মধ্যে ৬৩ শতাংশ বিশ্বাস করেন পাকিস্তানকে। 


জরিপে অংশ নেওয়া প্রায় সবাই দেশ বিভাজন সঠিক ছিল বলে মত দিয়েছেন। তবে এই বিভাজনকে ভুল বলা অল্পসংখ্যক মানুষের বেশির ভাগই ভারতীয় ছিলেন।


নাগরিকেরা তাদের নিজ নিজ দেশের অর্থনৈতিক উন্নয়নে মাঝারিভাবে সন্তুষ্ট ছিলেন। ভবিষ্যৎ নিয়েও তারা ব্যাপকভাবে আশাবাদী ছিলেন।

আরও খবর