গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

কলারোয়ায় অবিরাম বৃষ্টিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত

কলারোয়ায় অবিরাম বৃষ্টিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

কলারোয়ায় কয়েক দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে কলারোয়া পৌরসভা সহ প্রায়ই সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা বিরামহীন বৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়ে পড়েছে।


সরেজমিনে দেখা যায় যে, কলারোয়া আলিয়া মাদ্রাসা, বেত্রবর্তী আদর্শ বিদ্যালয়, কলারোয়া মডেল হাইস্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে প্রচুর পানি জমে থাকায় শিক্ষক ও ছাত্র – ছাত্রীরা ক্লাশে ঢুকতে গেলে পুরোপুরি ভিজে যাচ্ছে যে কারনে তাতে করে আর ক্লাশ পরিচালনা করা সম্ভব হচ্ছে না।


শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জমে থাকা পানি নিষ্কাশনের কোন ব্যাবস্থা না থাকায় ও পৌরসভার পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তা ঘাটে পানি জমে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আহমেদ আলী দ্রুত পানি সরানোর জন্য উন্নত ড্রেনেজ ব্যাবস্থা করার জন্য পৌরসভা সহ স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।


এ দিকে মানুষের জীবন যাপন স্থবির হয়ে পড়েছে টানা বৃষ্টিতে। কেউ স্বাভাবিক ভাবে কোন কাজ করতে না পারায় দুশ্চিন্তায় পড়েছে নিন্ম আয়ের মানুষ জন।


এছাড়াও কলারোয়া ফসলি জমিতে পানি উঠে যাওয়ায় ধান সহ মাঠ ফসল পানিতে তলিয়ে গেছে। কৃষকদের দুঃচিন্তিতায় মাথায় হাত উঠেছে। সাথে সাথে বিভিন্ন জাতের সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় আতন্কগ্রস্থ হয়ে পড়েছে পানিবন্দী এলাকার মানুষ। কলারোয়ার শিক্ষার্থীসহ সচেতন মহল পৌরসভা ব্যাপি পানি নিষ্কাশনে উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাট সংস্কারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


Tag
আরও খবর