গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

সাতক্ষীরার প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির মালিক প্রাণনাথ দাসের প্রতারণা


গ্রাহকদের শতকোটি টাকা প্রতারণা করে বর্তমানে কারাগারে অবস্থানকারি সাতক্ষীরায় প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাসের এপার -ওপার কাহিনী এখন জনতার সামনে আসতে শুরু করেছে। প্রাণনাথ দাস (৪৬) সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের মৃত জুড়ন দাসের ছেলে ও বর্তমানে পুরাতন সাতক্ষীরার বাসিন্দা।


সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট গ্রামে বেড়াতে আসা প্রাণনাথ দাসের এক আত্মীয় সজীব কুমার দাস ভারতের স্পেশাল টাক্স ফোর্সের উপ-পরিদর্শক বৈদ্যুর্য্য ঘোষের বরাত দিয়ে এ প্রতিনিধিকে জানান, গত বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সাতক্ষীরায় প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাস প্রতারিত গ্রাহকদের টাকা দিতে না পেরে স্ত্রী ইতি রানী বিশ্বাস ও দুই মেয়েকে নিয়ে অবৈধপথে ভারতে চলে যান। সেখানে বিভিন্ন স্থানে ঘুরে প্রাণনাথ দাস চলতি বছরের ১৭ মার্চ রাত সাড়ে ৮টার দিকে গোবরডাঙা থানাধীন ঠাকুরনগরের নিকটবর্তী খাটুরা-জামদানি মোড়ে সন্দিগ্ধভাবে ঘোরাঘুরির সময় স্পেশাল টাক্সফোর্সের উপপরিদর্শক বৈদ্যুর্য্য ঘোষ ও উপপরিদর্শক সাদিকুল ইসলামের হাতে ধরা পড়েন। গোপনে খবর পেয়ে প্রাণনাথকে ধরতে যাওয়ার আগে উপপরিদর্শক বৈদ্যুর্য্য ঘোষ চলতি বছরের ১৭ মার্চ সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে থানায় ৩৭৩ নং সাধারণ ডায়েরী করেন। তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তিন হাজারের বেশি গ্রাহককে অধিক মুনাফা দেখিয়ে বহু টাকা জমা করে তা ফেরৎ দিতে না পেরে জীবন বাঁচাতে স্বপরিবারে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতের ঘোজাডাঙায় আসেন বলে ওই পুলিশ কর্মকর্তাদের জানান। রাতেই তাকে গোবরডাঙা থানায় সোপর্দ করা হয়।


জিজ্ঞাসাবাদে প্রাণনাথ ভারতে অবস্থানের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এমনকি বাংলাদেশে অবস্থানকারি তার কোন আত্মীয়ের মোবাইল নং দিতে পারেননি। একপর্যায়ে ১৭ মার্চ রাতেই প্রাণনাথ দাসের বিরুদ্ধে ১৪(এ) ফরেনার এ্যাক্ট এ (৭৮/২৪ নং) মামলা হয়। যার জিআর- নং-৯৭৪/২৪ গোবরডাঙা। পরদিন গোবরডাঙা থানার উপপরিদর্শক সুব্রত কুমার ঘোষ তাকে বারাসাত সিজেএম আদালতে পাঠান। আদালত তাকে ১৪ দিন কারা হেফাজতে রাখার নির্দেশ দেন। এদিকে প্রাণনাথ দাসের কাছ থেকে সুবিধাভোগী কিছু ব্যক্তি প্রাণনাথ দাসকে জামিনে মুক্ত করার উদ্যোগ নেন।


একপর্যায়ে পিডব্লিউ মূলে আদালতে হাজির রেখে চলতি বছরের ২৪ জুন প্রাণনাথ দাসকে জামিন দেওয়া হয়। জামিনের শর্ত হিসেবে তিন হাজার টাকার মধ্যে দেড় হাজার টাকা লোকাল ও দেড় হাজার টাকা রেজিস্ট্রার জামিনের কথা বলা হয়। ওই দিন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানাধীন খোশদেলপুর গ্রামের বেলায়েত আলী সাহাজীর ছেলে আমজাদ আলী সাহাজী স্থানীয় জামিনদার হিসেবে গুমা মৌজার, জেএল-৯১, ৬০৬ নং খতিয়ানের ৮৪৪ দাগের তিন শতক জমি (১৯৯৭ সালে ২৩৮৮ নং রেজিষ্ট্রি কোবালা মূলে কেনা) যার বাজার মূল্য এক লাখ ৮০ হাজার টাকা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিক্রি, বন্ধক বা যে কোন প্রয়োজনে হস্তান্তর না করার ব্যাপারে এফিডেফিড করে দেন। এফিডেফিডে ওই জমি হস্তান্তর হলে তিনি সম্পূর্ণ টাকা সরকার বাহাদুরকে দিতে বাধ্য থাকিবেন বলে উল্লেখ করা হয়। মামলার পরবর্তী দিন ৭ জুলাই ধার্য করা হয়। সকল প্রক্রিয়া শেষে ২৪ জুন বিকেলে প্রাণনাথ জামিনে মুক্তি পান। মামলার তদন্তকারি কর্মকর্তা সুব্রত ঘোষ ১৫ জুন আদালতে প্রাণনাথ দাসের বিরুদ্ধে ১৪(এ) ফরেনার এ্যাক্ট এ অভিযোগপত্র (নং-১২২/২৪) দাখিল করলেও ২৫ জুন তা আদালতে উপস্থাপন করা হয়। ২৯ জুন ভোরে দেশে ফিরে প্রাণনাথ প্রতারণার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় আটক হন। পরদিন রবিবার ২২ জন গ্রাহকের পাঁচ কোটি ৬৩ লাখ ৯১ হাজার টাকা প্রতারণার অভিযোগে শহরের কাটিয়া কর্মকারপাড়ার কালিপদ গাইনের ছেলে প্রশান্ত কুমার গাইনের দায়েরকরা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলায় প্রাণনাথ দাস, তার স্ত্রী ইতি রানী বিশ্বাস, বড় ভাই বিশ্বনাথ দাস ও ভায়রা ভাই পুরাতন সাতক্ষীরার প্রদীপ কুমার দাসকে আসামী করা হয়। তবে গনপিটুনির হাত থেকে বাঁচতে গত ৫ আগষ্ট জেলখানা ভেঙে প্রায় সকল আসামী পালালেও তিনি কোন প্রকারে কারাগারের মধ্যে লুকিয়ে ছিলেন। গত ৭ জুলাই আদালতে হাজির না হওয়ায় বারাসাতের সিজেএম তার জামিন বাতিল করেছেন ।


প্রসঙ্গত: প্রাণনাথ দাস ২০০২ সালে রুপালী লাইফ ইনসিওরেন্স নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জেলা ও জেলার বাইরে বেশ কিছু মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে বহু টাকা আত্মসাৎ করেন। পরে ২০১২ সালে ১২১ নং সমবায় রেজিষ্ট্রেশন মূলে প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি খোলেন প্রাণনাথ দাশ। সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিজের স্ত্রী ইতি রানী বিশ্বাস, সাধারণ সম্পাদক হিসেবে বড় ভাই বিশ্বনাথ দাশকে নিযুক্ত করে গত ১০ বছরে ডিপিএস ও ফিক্সড ডিপোজিট এর মাধ্যমে কয়েক শত গ্রাহকদের কাছ থেকে শত কোটি টাকা প্রতারণা করেন। প্রতারণার টাকা দিয়ে তিনি পুরাতন সাতক্ষীরায় বাড়িসহ গাভায় চার বিঘা জমি, সদুরডাঙিতে দুটি বাড়ি, বুধহাটায় দুটি অফিস, মুন্সিপাড়ায় চার শতক জমি ও পুরাতন সাতক্ষীরায় দুটি শোরুম খোলেন। জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে প্রাণনাথ সাতক্ষীরা মন্দির সমিতির সাংগঠণিক সম্পাদক, বাস মলিক সমিতির সাংগঠণিক সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের ভাল ভাল পদ অলঙ্কৃত করেন। করেন কুলিয়া ইউপি নির্বাচন। একপর্যায়ে প্রাণনাথ টিকেট গ্রামে নিজের পৈতৃক ১১ বিঘা জমি, মুন্সিপাড়ার চার শতক জমি, গাভার জমিসহ সদুরডাঙার একটি বাড়ি, কুল্ল্যার দুটি অফিস বিক্রি করে দেন। বিক্রি করেন তার কয়েকটি বাস ও প্রাইভেটকার। সদুরডাঙির একটি বাড়ি ও পুরাতন সাতক্ষীরার বাড়ি প্রাইম ব্যাংক সাতক্ষীরা শাখা থেকে এক কোটি ১৩ লাখ টাকার ঋণ নেওয়ায় তা আর হস্তান্তর হয়নি। এসব জমি বিক্রি করার খবর পেয়ে গ্রাহকরা মুনাফা ও আসল টাকা ফেরৎ চাইলে প্রাননাথ টালবাহানা শুরু করেন। একপর্যায়ে ভারতে পালিয়ে যান গত বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে।


Tag
আরও খবর