গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে আট মাস রাস্তা বন্ধ রাখার অভিযোগ


সাতক্ষীরা আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া গ্রামে ৩০টি পরিবারের যাতায়াতের রাস্তা দীর্ঘদিন বন্ধ রাখার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিদ্দিক গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী স্থানীয়রা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও কোন সুরাহা মেলেনি।


জানা গেছে, পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘ কয়েক যুগের যাতায়াতের রাস্তাটি ঘেরাবেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে ভুক্তভোগীরা। অবরুদ্ধ থাকায় স্থানীয় বসতিরা বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে অন্যত্র যেতে পারছে না। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক গাজী নিজের দলীয় প্রভাব কাজে লাগিয়ে আট মাস এই রাস্তাটির যাতায়াত বন্ধ করে রেখেছেন। এঘটনায় ভুক্তভোগী প্রায় ৩০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েন। কোন উপায় না পেয়ে যে যার মতো যাতায়াত করতে থাকেন। এ সমস্ত বিষয়টি উল্লেখ করে স্থানীয় ইউনিয়ন পরিষদসহ স্থানীয় বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও এই বিষয়টি এখনো সমাধান হয়নি বলে জানা গেছে। ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা সংস্কার করে ইটের সলিং তৈরি করা হয়েছে, সরকারের অধীনস্থ এই রাস্তাটি কিভাবে দীর্ঘদিন বন্ধ রেখেছে এটা নিয়ে প্রশ্নের উত্তর মেলেনি।


স্থানীয় খলিল সানা জানান, সিদ্দিক গাজীসহ তার বংশের অন্যান্যদের সঙ্গে একটি জমি নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে এবং সরকারদলীয় আওয়ামী লীগ সমর্থক হওয়ায় তারা পেশিশক্তি প্রয়োগ করে আকস্মিক বাড়ির সামনে দিয়ে যাতায়াতের ইটের সলিংটি ঘেরাবেড়া দিয়ে বন্ধ করে দেয়। কয়েকবার জোর করে ঘেরাটি তুলে দেওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা ব্যর্থ হয়। বিষয়টি সমাধানের জন্য ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দেওয়া হয়। তবে সেখান থেকে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা করেনি। বাধ্য হয়ে উপজেলা পরিষদ ও ইউএনও’র কাছে অভিযোগ দিলেও সেখান থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বর্তমানে অবরুদ্ধ হয়ে রয়েছে এখানককার ৩০টি পরিবার।


স্থানীয় সবুর সানা জানান, যে ইটের সলিংটি সিদ্দিক গাজী কর্তৃক বন্ধ করা হয়েছে এটি কয়েক যুগ ধরে আমরা যাতায়াত করে আসছি। নিজের দলীয় প্রভাবসহ তারা সংখ্যায় বেশি হওয়ায় এই কাজটি করেছে।


তাদের সঙ্গে জমি জায়গা নিয়ে সামান্য একটি সমস্যা তৈরি হয় যার ফলশ্রুতিতে সিদ্দিক গাজীসহ তার অন্যান্য ভাইয়েরা মিলে সরকারি ইটের সলিং ঘেরা দিয়ে যাতায়াত বন্ধ করে দেয়। এটা জোরপূর্বক ভাবে তারা বেশি শক্তি প্রয়োগ করে করেছে আমরা অনেক দপ্তরে ধরনা দিয়েও কোন সমাধান করতে পারেনি।


এ বিষয়ে অভিযুক্ত সিদ্দিক গাজী জানান, যাতায়াতের এই রাস্তাটিতে আমাদের বংশের অনেকের সম্পত্তি রয়েছে। তাদের সঙ্গে জমি জায়গা সংক্রান্ত একটি বিরোধের কারণে আমরা যাতায়াত বন্ধ করে দিয়েছি। সরকারি কোন ইটের দিয়ে রাস্তা করা হয়নি। আমার ভাই মেম্বর ছিলো ব্যক্তিগতভাবে ইট দিয়েছিলো রাস্তায়।


প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, এই ধরনের বিষয়টি অনেক আগে কয়েকবার শুনেছিলাম সে সময়ে প্রাথমিক বসবাসি করে কোন সমাধান সম্ভব হয়নি পরবর্তীতে কি অবস্থায় রয়েছে খোঁজ খবর না নিয়ে বলতে পারছি না।


আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে