নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জামায়াতে ইসলামী জুলুম-নির্যাতন ও হিংসাত্মক রাজনীতি করে না - শাহজাহান চৌধুরী

বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী





চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামির আমীর সাবেক সংসদ সদস্য  মুহাম্মদ শাহজাহান চৌধুরী বলেছেন , বাংলাদেশ  জামায়াতে ইসলামী  কখনোই জুলুম-নির্যাতন, সন্ত্রাসও হিংসাত্মক রাজনীতি করে না এবং অন্য কারো অপরাজনীতি কে প্রশ্রয় ও দেয় না।
১৩ সেপ্টেম্বর, শুক্রবার সকালে  স্টিল মিল বাজারস্থ মুন ভিউ‌ কমিউনিটি সেন্টারে  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পতেঙ্গা থানা কমিটির উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।
  এ সময় তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদ আওয়ামী নাশকতাকারীরা পতেঙ্গা - হালিশহর সহ বিভিন্ন স্থানে তাদের ককটেল ও সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে অপরাধ কর্মকাণ্ডে সহযোগি হিসেবে পুলিশ কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জামায়াত - বিএনপির নামে মিথ্যাচার, জুলুম নির্যাতন, অগ্নিসংযোগ হামলা মামলার আসামি বানিয়ে চরম বৈষম্যের শিকার হওয়ায় বাড়ি ঘর ছেড়ে পালিয়ে থাকতে হয়। এই নির্যাতনের দিন এখন শেষ এবং ভবিষ্যতে জুলুম নির্যাতনকারী ফ্যাসিবাদ আওয়ামী লীগ কে আর অপরাজনীতি করতে সুযোগ দেয়া হবে না। তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবী আন্দোলনের মাধ্যমে তাদের বিতাড়িত করা হয়েছে।
উক্ত কর্মী সম্মেলনে  প্রধান বক্তার হিসেবে  বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির  এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম মহানগর সভাপতি এসএম লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ জাকির হোসাইন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন পতেঙ্গা থানার সভাপতি মোঃ এনামুল কবিরের সভাপতিত্বে ও ৪০ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আরিফুর রহমান ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মোঃ আবু নঈম সুজনের যৌথ সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সভাপতি আকিব ইবনে ইউসুফ,বায়তুল মাল সম্পাদক মোঃ আরাফাতুল  ইসলাম,এড: শাহজাহান চৌধুরী, মহানগর কৃষি বিষয়ক সভাপতি মোঃ জামাল উদ্দিন,৪১ নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন,৪০ নং ওয়ার্ড সভাপতি মোঃ জামাল উদ্দিন,৩৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ মঈন উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সাধারণ সম্পাদক মোঃ মকবুল আহমাদ ভূঁইয়া এবং কর্মী সম্মেলনে কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হোসেন আহমদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা ক্বারী মুহাম্মদ ইব্রাহীম খলিল।



সম্মেলন থেকে  জুলাই - আগষ্ট মাসে গণহত্যায় নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

আরও খবর