জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা

চিকিৎসককে মারধর, দ্বিতীয় দিনের মতো কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি

কক্সবাজার সদর হাসপাতালের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালটিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে জরুরি বিভাগ ছাড়া অন্যান্য ওয়ার্ডে কোনো চিকিৎসক দেখা যায়নি। ফলে হাসপাতালে ভর্তিকৃত প্রায় আট শ রোগী পড়েছেন বিপাকে।


সরেজমিনে দেখা যায়, সকালে আব্দুল করিম নামে এক সাপে কাটা রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এলেও সেবা না পেয়ে হাসপাতালের বারান্দা বসে আছেন। কবে মিলবে তার চিকিৎসা সেবা সেটি জানেন না তিনি। সদর হাসপাতালে কর্মবিরতি পালন করলেও বেশিরভাগ চিকিৎসকেরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন এবং প্রাইভেটে রোগী দেখছেন বলে অনেকেই জানিয়েছেন।


এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টায় হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারধরের শিকার হন ডা. সজীব কাজী নামের এক চিকিৎসক। হামলার শিকার সজীব হাসপাতালের মেডিকেল অফিসার ও সিসিইউতে কর্মরত ছিলেন। এ ঘটনার পর সদর হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দেন চিকিৎসকসহ নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে বুধবার বেলা ১২টার পর প্রশাসন ও সেনাবাহিনীর সঙ্গে এক বৈঠকের প্রেক্ষিতে সীমিত পরিসরে জরুরি বিভাগের সেবা চালুর কথা জানান হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো।


এদিকে চিকিৎসক সজীব কাজীকে মারধরের চিত্র হাসপাতালের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। সেখান দেখা যায়, মারা যাওয়া রোগীর স্বজন ও দূবৃত্তরা তাকে মারধর করে। একপর্যায়ে তাঁকে টেনে-হিঁচড়ে মারতে মারতে চারতলা থেকে নিচে নামায়, এরপর সেখানেও মারধর করে। এসময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অন্য চিকিৎসকেরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে।


এরপরই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে জরুরি বিভাগসহ কমপ্লিট শাটডাউন ঘোষণা করে চিকিৎসকেরা। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে এবং বুধবার শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।


এদিকে চিকিৎসকদের কর্মবিরতি পালন করায় বিপাকে পড়েছেন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা জনসাধারণ। ২৫০ শয্যার এ হাসপাতালে ডেঙ্গুসহ নানা রোগের প্রায় আট শতাধিক রোগী ভর্তি রয়েছেন।


ডেঙ্গু আক্রান্ত হয়ে পৌর এলাকার সাজ্জাদ হোসেন নামে এক রোগীর স্বজন জানান, চিকিৎসা বন্ধ থাকায় তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। নার্সরা কিছুটা সেবা দিলেও চিকিৎসক না আসায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।


আন্দোলনরত মেডিকেল অফিসাররা জানান, হাসপাতালে তাঁদের কোনো নিরাপত্তা নেই। যেভাবে তাদের সহকর্মীর ওপর হামলা হয়েছে, তাতে তাঁর মৃত্যু হতে পারত। তাই যতক্ষণ তাদের নিরাপত্তা নিশ্চিত করা না হবে ততক্ষণ তারা কর্মবিরতি করবেন।


হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো বলেন, ‘মারা যাওয়া রোগীর অবস্থা ক্রিটিক্যাল ছিল। রোগীর এমন পরিস্থিতিতে তাকে কার্যকর সেবা দেওয়ার জন্য স্বজনদের দরকার হয়। কিন্তু ওই সময় স্বজনেরা উপস্থিত ছিলেন না। তারপরও চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করেন, যার কোনো ঘাটতি ছিল না। তারপরও চিকিৎসকের ওপর হামলা করে মৃতের স্বজনেরা।’


হামলাকারীদের গ্রেপ্তার এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান রাখার কথা জানান হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান।

Tag
আরও খবর