জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা

যে পুলিশ মানুষকে হয়রানি করবে আমি তাকে চরম হয়রানি করবো: নতুন এসপি

কক্সবাজারে নবাগত পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বলেছেন, কক্সবাজারে অতিরঞ্জিত পুলিশিং চলবে না। যে পুলিশ মানুষকে হয়রানি করবে আমি তাকে চরম হয়রানি করবো। পেশাদারিত্বের সঙ্গে প্রকৃত সেবক হয়ে জনগণের প্রত্যাশার চেয়েও বেশি কিছু করবে পুলিশ। মানুষকে হয়রানি না করে আস্থার জায়গায় ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা থাকবে এই বাহিনীর।


বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে কক্সবাজার প্রেসক্লাবসহ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। বক্তব্যের শুরুতে তিনি শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করেন।


পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ-সাংবাদিকদের এভাবেই কাজ করতে হবে, যাতে আয়নায় উভয়ের মুখ ঝলঝল করে।


তিনি বলেন, পুলিশ সুপার কার্যালয় এবং থানাগুলো থাকবে দালাল ও প্রভাবমুক্ত। তথ্যপ্রবাহ সকলের জন্য থাকবে অবারিত।


এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, শামসুল হক শারেক, মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, এইচএম এরশার, হাসানুর রশীদ, সাইফুর রহিম শাহীন, আমানুল হক বাবুল, মোস্তফা সরওয়ার।এসময় আরো ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (,ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. মিজানুর রহমান।


সাংবাদিকরা বলেন, বিগত ছাত্রজনতার আন্দোলনের সময় কক্সবাজারে যারা মিছিলে গুলি করেছিল, সন্ত্রাস করেছিল সেই দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করা, দ্রুত থানাগুলোকে কার্যকর করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও পর্যটকসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ টহল জোরদার করার উপর জোর দেন।


রোববার (৮ সেপ্টেম্বর) কক্সবাজারের নতুন পুলিশ সুপার হিসেবে মুহাম্মদ রহমত উল্লাহ বিদায়ী পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।


এর আগে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ তার কার্যালয়ে পৌঁছালে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং জেলা পুলিশ তাকে অভ্যর্থনা জানান।


নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এর আগে হাইওয়ে পুলিশ ময়মনসিংহ রিজিয়নে পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা জেলার বাসিন্দা। ১৯৯৪ সালে ঢাকা আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি এবং ১৯৯৬ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য নিয়ে অনার্স ও এমএ ডিগ্রি অর্জন করেন। নতুন এসপি মুহাম্মদ রহমত উল্লাহ ২০০৬ সালের ২১শে আগস্ট ২৫তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশের চাকুরীতে যোগদান করেন। বাংলাদেশ পুলিশের এই কর্মকর্তা ২০১৩ সালের ৬ই মার্চ অতিরিক্ত পুলিশ সুপার পদে এবং ২০১৮ সালের ৭ই নভেম্বর পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।


চাকুরী জীবনে তিনি সার্কেল এএসপি হিসেবে বরগুনা জেলা, কিশোরগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, সিনিয়র সহকারী পরিচালক হিসাবে রাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জ জেলা, এসএমপি, সিলেট ও হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও সর্বশেষ ময়মনসিংহ রিজিয়নে পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পুলিশ সুপার (অপারেশন ও স্পেশাল এ্যাফেয়ার্স) হিসেবে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় চাকুরী করেছেন তিনি।

Tag
আরও খবর