জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

রাবির বঙ্গবন্ধু হলে কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষার্থীদের 'আপনি' সম্মধনের নির্দেশ

© সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মকর্তা, কর্মচারীদের শিক্ষার্থীদের সাথে 'আপনি' সম্বোধন করে কথা বলার নির্দেশ দিয়েছেন হল প্রশাসন। এছাড়া হল গেটে ধুমপান করতেও নিষেধ করা হয়েছে।


বুধবার (১১ সেপ্টেম্বর) হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম এক বিবৃতিতে এ তথ্য জানান। সেখানে জানানো হয়, মনে রাখতে হবে যে, বর্তমান প্রজন্মের ছাত্ররাই আগামী দিনের পথপ্রদর্শক এবং এই ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই জাতি সব ধরনের বৈষ্যমের অপনোদন করে স্বাধীন মত প্রকাশের অধিকার অর্জন করেছে। সুতরাং সকল কর্মকর্তা ও কর্মচারীকে অফিসিয়াল কার্যক্রম পরিচালনায় নম্র ও ভদ্রতার পরিচয় রাখার জন্য বলা হচ্ছে।


এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের জন্যই আজকের এই সুন্দর বাংলাদেশ পেয়েছি, তাদের অভিজ্ঞতা থেকে আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন। সেখান থেকেই আমরা এই উদ্যোগটা গ্রহণ করছি। শুধু বঙ্গবন্ধু হল নয়, সবকটি হল ও বিশ্ববিদ্যালয়ের সবখানেই এমন নিয়ম চালু হোক।


আরও খবর