জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা

কক্সবাজার সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে প্রাইভেট হাসপাতালে ছুটছে রোগিরা

কক্সবাজার সরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন সজীব কাজী নামে এক চিকিৎসক। ঘটনার পর মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১টা থেকে কক্সবাজার সরকারি হাসপাতালের জরুরি বিভাগসহ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল অফিসাররা।এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্যসেবা দেয়া বন্ধ রেখেছে ইন্টার্ন চিকিৎসকরা।।ডাক্তার দেখাতে না পেরে রোগীদের নিয়ে হাসপাতাল ঘুরে ঘুরে অনেকেই ফিরে যাচ্ছে বাড়ি। অনেকে আবার ডাক্তার দেখাতে ছুটছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে।


বুধবার (১১সেপ্টেম্বর) কক্সবাজার সরকারি হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগ সেবা বন্ধ রয়েছে। এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্যসেবা দেয়া বন্ধ রেখেছে ইন্টার্ন চিকিৎসকরা।চিকিৎসা সেবা বন্ধ থাকায় হাসপাতালে থাকা রোগীরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ছুটছেন। 


সার্জারি বিভাগে থাকা রোগী মনিয়ম বেগমের স্বামী বলেন,২দিন আগে অপারেশনের মাধ্যমে আমার কন্যা শিশুর জন্ম হয়।সকাল থেকে চিকিৎসক ও নার্স না থাকায় ড্রেসিং করাতে পারেনি।এদিকে আমার স্ত্রীর পরিস্থিতি খারাপ। তাই বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাচ্ছি। 


জরুরি বিভাগে থাকা রোগী সিনহা বলেন, রাতে শ্বাসকষ্ট নিয়ে আসি। রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দেন।সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেছি।কিন্তু একটাও চিকিৎসক আসেনি।তাই পার্শ্ববর্তী আল ফুয়াদ হাসপাতালে যাচ্ছি। 


তবে ভিন্ন কথা বলেন,জেলা প্রশাসকের এডিসি ইয়ামিন হোসেন। 


তিনি বলেন, চিকিৎসকদের সাথে কথা হয়েছে। তারা তাদের কাজে ফিরে গেছে। চিকিৎসকে মারধরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এবং চিকিৎসকদের নিরাপত্তায় সেনা মোতায়েন করা হয়েছে।

Tag
আরও খবর