গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

ভোমরা চেকপোষ্ট হতে ভারতীয় মদ এবং আসামিসহ বাংলাদেশী ট্রাক আটক

ভোমরা চেকপোষ্ট হতে ভারতীয় মদ এবং আসামিসহ বাংলাদেশী ট্রাক আটক




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:

১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের এর একটি বিশেষ আভিযানিকদল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১৯ বোতল বিভিন্ন প্রকার মদসহ ১টি বাংলাদেশী ট্রাক আটক করে।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ভোমরা স্থল বন্দরের চেকপোষ্ট এলাকায় ভোমরা বিওপির নাঃ সুবেঃ মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল সকাল ৯টার সময় বৈশাখী ট্রেডার্স এর ১টি খালি ট্রাক (রপ্তানী মালামাল ভারতের গোজাডাঙ্গা স্থলবন্দরে রেখে) ভোমরা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে আগমন করলে ট্রাকটি তল্লাশী করে ১৯ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ উদ্ধার করে।


এ সময়ে অবৈধ মাদকদ্রব্য পাচারের দায়ে ট্রাকের চালক শ্রী গৌতম দে, পিতা-ননী গোপাল দে, গ্রাম: পূর্ব মাইজপাড়া, পোস্ট- বীর মহল, থানা- ডাসার, জেলা: মাদারীপুর এবং সহকারী চালক নাম মোহাম্মদ আল-আমিন, পিতা-আইয়ুব আলী বেপারী, গ্রাম পূর্ব চিরাইপাড়া, থানা ও জেলা: মাদারীপুরকে ট্রাকসহ (নম্বর ঢাকা মেট্টো ট-১৬-২০৮২) আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ১৯ বোতল মদ ১৫০০ টাকা পিচ মোট ২৮,৫০০/-টাকা এবং ১ টি ট্রাক ৩০,০০,০০০/- টাকা।


সর্বমোট সিজার মূল্য- ৩০,২৮,৫০০/- (ত্রিশ লক্ষ আটাশ হাজার পাঁচশত) টাকা। এ ব্যাপারে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও ট্রাকসহ সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে ।

Tag
আরও খবর