গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

হয়রানীমূলক মামলার প্রতিবাদে সাতক্ষীরার ভোমরায় মানববন্ধন


ভোমরা সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, বন্দরের সফল ব্যবসায়ী, অধিক করদাতা ও বিশিষ্ঠ সমাজসেবক নাজমুল আলম মিলন, শ্রমিক নেতা নিজাম উদ্দীন (১৭২২) ও মোঃ হারুণ (১১৫৫) সহ নিরীহ ও নির্দোষ মানুষের নামে হয়রানীমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ভোমরা শুল্ক স্টেশনের সামনে ভোমরা সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশন, ৪টি শ্রমিক ইউনিয়ন ১১৫৫, ১১৫৯, ১৭২২ ও ২২৬৪ এবং ট্রান্সপোর্ট মালিক সমিতির হাজার হাজার শ্রমিক ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়ন জামায়াতের রোকন মাওলানা ওবায়দুল্লাহ, কর্মচারী এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশা, বিএনপি নেতা গ্রাম্য ডাক্তার জাহাঙ্গীর হোসেন, শ্রমিক নেতা লুৎফর রহমান, নিহত খলিল আহমেদের বরভাই ইসমাইল হোসেন, স্ত্রী মিনা খাতুন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮ সালের দিকে মাদক বিরোধী অভিযানের সময় ক্রসফায়ারে নিহত হন ভোমরার লক্ষীদাঁড়ী গ্রামের আজগার আলীর ছেলে খলিল আহমেদ পুটি। গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর ওই ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া গ্রামের উসমান গাজীর ছেলে জাফর আহমেদ বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। সেই মামলায় ভোমরা সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, বন্দরের সফল ব্যবসায়ী, অধিক করদাতা ও বিশিষ্ঠ সমাজসেবক নাজমুল আলম মিলন, শ্রমিক নেতা নিজাম উদ্দীন (১৭২২) ও মোঃ হারুণ (১১৫৫) সহ অসংখ্য নিরীহ ও নির্দোষ মানুষকে আসামী করা হয়েছে।

যেখানে খলিল আহমেদ পুটি মারা গেছেন ২০১৮ সালের দিকে অথচ ওই মামলায় ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে ২০১৪ সালের।  মামলায় ভিকটিমের বাবাকে মৃত দেখানো হয়েছে তবে তিনি এখনও জীবিত আছেন এবং এই মানববন্ধে উপস্থিত আছেন। এসব বিভ্রান্তিমূলক তথ্যই প্রমাণ করে মামলাটি উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানি মূলক। এসময় বক্তারা মিলনসহ নিরীহ ও নিরাপরাধ ব্যক্তিদের আগামী ২৪ ঘন্টার মধ্যে এই মামলা থেকে যদি বাদ দেওয়া না হয় তবে আরো কঠোর কর্মসূচী ঘোষণার হুশিয়ারী দেন।


Tag
আরও খবর