বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

হ্নীলা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

হ্নীলা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক পরামর্শ সভা অর্থাৎ কনসাল্টিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে দূর্যোগকালীন বিপদান্ন মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিশেষ ফান্ড গঠনের উপর গুরুত্বারোপ করা হয়। 


৯সেপ্টেম্বর সকাল ১১টায় হ্নীলা ইউনিয়ন পরিষদ হলরোমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাপান ও বিশ্ব খাদ্য কর্মসূচী প্রকল্পের সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের উদ্যোগে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি, শেল্টার ম্যানেজমেন্ট কমিটি ও সিপিপির আরো কার্যকারিতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক পরামর্শ সভা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সুশীলনের সাবরাং ইউনিয়ন ফিল্ড ফেসিলিটেটর মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুশীলনের উপজেলা প্রোগ্রাম অফিসার গৌরাঙ্গ ঘোষ, সিপিপির উপজেলা টিম লিডার কায়সার উদ্দিন আহমদ। 



উক্ত পরামর্শ সভায় উপস্থিত হয়ে দূর্যোগকালীন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন হ্নীলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (১) আবুল হোছন মেম্বার, প্যানেল চেয়ারম্যান (২) রেজাউল করিম মেম্বার, ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ বেলাল উদ্দিন, ৩নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা মেম্বার (১,২,৪) ওয়ার্ড রাহামা আক্তার, ৭নং ওয়ার্ড মেম্বার জামাল হোছাইন, ৮নং ওয়ার্ড মেম্বার নুরুল হুদা, মাষ্টার খলিলুর রহমান, ক্বারী মৌলানা ফরিদুল আলমসহ বিভিন্ন ক্যাটাগরীর প্রতিনিধিগণ। বক্তারা দূর্যোগকালীন সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। স্বেচ্ছাসেবকদের কাজকে আরো ত্বরান্বিত করার জন্য ইকুইপমেন্টের উপর গুরুত্বারোপ করা হয়। উক্ত পরামর্শ সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হ্নীলা ইউনিয়ন সুশীলনের ফিল্ড ফেসিলিটেটর লুনা চাকমা। 


এতে বক্তারা দূর্যোগকালীন মানুষের খাবার ও চিকিৎসা সহায়তা বাড়ানো, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ এবং দূর্যোগ পরবর্তী গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পূর্ণবাসনের উপর গুরুত্বারোপ করেন। ###

Tag
আরও খবর