বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

ঈদগাঁও হাইস্কুল নিয়ে ষ'ড়যন্ত্র, ইউএনওকে প্রাক্তন শিক্ষার্থীদের স্মারকলিপি

কক্সবাজারের ঐতিহ্যবাহী সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করছে একটি মহল। শিক্ষার্থীদের একটি অংশকে ব্যবহার করে মহলটি তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের পাঁয়তারা করছে। এতে স্কুলের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পথে। তাই স্কুল নিয়ে ষড়যন্ত্র বন্ধ ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা বরাবর স্মারকলিপি দিয়েছে প্রাক্তন শিক্ষার্থী পরিষদ।


সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় স্কুলের ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা চলমান পরিস্থিতি সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধানের লক্ষ্যে যৌক্তিক দাবি সমূহ নিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মামুন সিরাজ মজিদসহ আরও অনেকেই।


প্রাক্তন শিক্ষার্থী মামুন সিরাজ মজিদ বলেন, ৫ই অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পটপরিবর্তন হলে সারাদেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের পদত্যাগের হিড়িক পড়ে। তারই অংশ হিসেবে বিগত ২৮ আগস্টের পর থেকে ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ দাবি করা হয়। গত ২ সেপ্টেম্বর বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিছু অংশ প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ করলে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত স্কুল পরিচালনা কমিটির সভাপতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ইউএনও সুবল চাকমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতকে স্কুলের যাবতীয় একাডেমিক ও প্রশাসনিক কর্ম থেকে সাময়িক বিরত থাকার নির্দেশ দেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গ্রহণের জন্য স্থাপন করা হয় অভিযোগ বক্স। তারই প্রেক্ষিতে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে স্কুলের সুনাম ও ভাবমূর্তি যাতে বিনষ্ট না হয়, সেজন্য ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান ও যৌক্তিক দাবী উত্থাপন করা হয়।


২০১২ ব্যাচের পক্ষে আনিসুল হক ছোট্টো জানান, অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার নির্দেশনা অমান্য করে কোমলমতি শিক্ষার্থীদের একটি অংশকে ব্যবহার করা হয়েছে। যারা ব্যক্তিগত স্বার্থ আদায় করার জন্য এই ষড়যন্ত্র করছে, তারা স্কুলের শত্রু। তাদের জন্যেই এই বিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি নষ্ট হওয়ার পথে। তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানান তিনি।


২০১৪ ব্যাচের পক্ষে বেলাল বলেন, আমরা কোন অন্যায়, অনিয়ম ও দুর্নীতির পক্ষে নয়, কিন্তু যে সকল কুচক্রি মহল স্কুলের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে প্রাক্তন শিক্ষার্থীরা তা প্রতিহত করবে।

Tag
আরও খবর