অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার

অভয়নগরের নওয়াপাড়া ভৈরব নদীতে অনুষ্ঠিত হল বর্ণিল সাজে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

নওয়াপাড়া ভৈরব নদীতে নৌকা বাইচ

যশোরের অভয়নগরে নওয়াপাড়া ভৈরব নদীতে পড়ন্ত বিকেলে বর্ণিল সমাজে সজ্জিত  একরাশ জলরাশিতে অনুষ্ঠিত হয় এই নৌকা বাইচ প্রতিযোগিতা। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতেই এই উৎসবমুখর নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন বলে জানান আয়োজকরা।

১১নভেম্বর শুক্রবার দুপুর থেকেই হাজার হাজার নারী-পুরুষ, যুবক -যুবতীসহ নানা বয়সের মানুষেরা ভৈরব নদীর দু পাড়ে ভীড় জমায় এই নৌকা বাইচ দেখার জন্য। করনার প্রাদূর্ভাবে নৌকা বাইচ প্রতিযোগিতা বন্ধ থাকার কারণে মানুষের মনে দীর্ঘদিনের প্রতাশার প্রতিফলন ঘটেছে এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখবার জন্য। 

ঢাক ঢোলের তালে তালে গ্রাম বাংলার গলা ছেড়ে গাওয়া ভাটিয়ালি গান আর মাঝিমাল্লার বৈঠার ছন্দে মাতিয়ে তোলে নৌকা বাইচ প্রতিযোগিতা। নদীমাতৃক এই বাংলাদেশে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য বহু দূর দূরান্ত থেকে লোকজন ভিড় জমায় সেই সাথে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। নদীর এপার ওপার মানুষের এক মিলনমেলায় পরিণত হয়। ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানকে কেন্দ্র করে  নদীর তীরে, গাছ তলায়, রাস্তার পাশে,  অস্থায়ীভাবে গড়ে উঠে ছোট্ট বড় অনেক দোকান যা মেলাতে রূপান্তরিত হয়। শিশুকিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকল প্রকারের উৎসুক জনতা কেনাকাটা করে এই দোকানে। 

নৌকা গুলো প্রতিযোগিতার জন্য একসঙ্গে ছুটে আসার সময় মানুষেরা উল্লাস করতে থাকে,  এ দৃশ্য দেখার জন্য  নদীর দু’পাড়ে, আশপাশের বাড়ির ছাদ, গাছের ডালে উঠে হাজারো মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন।নওয়াপাড়া পৌর সভার উদ্যোগে ও অভয়নগর উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতায় ১১তম নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২২ এর আয়োজন করা হয়। 

আরও খবর