গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: ‌

০৯ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ‘সনাক-টিআইবি’র সহায়তায় সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসভিত্তিক ‘‘অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ-এসিজি কর্তৃক সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের সেবার সার্বিক মানোন্নয়নে ‘কমিউনিটি অ্যাকশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।


সভায় এসিজি কর্তৃক কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রাপ্ত সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের বিভিন্ন সমস্যা, যেমন- দালালের দৌরাত্ম্য, অনৈতিক লেনদেন, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কৌশল অকার্যকর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।


এছাড়াও সেবাগ্রহীতাগণ ভূমি অফিসে সেবা নিতে গিয়ে তাদের বাস্তব অভিজ্ঞতার বিষয় তুলে ধরেন, সেগুলো হলো-সেবা পেতে দীর্ঘসূত্রিতা, কার্যকর হেল্প ডেস্ক না থাকা, খাজনা গ্রহণের সময় ভুূল খতিয়ানে জমা করা, ভূমিহীনদের জন্য বরাদ্ধকৃত জমির দলিল পাওয়ার জন্য বারবার এসেও না পাওয়া, সেবাগ্রহীতাদের বসার জায়গায় ফ্যানের ব্যবস্থা না থাকা ইত্যাদি।


উল্লেখিত সমস্যাসমূহ সমাধানের জন্য সহকারি কমিশনার (ভূমি) এর সাথে অ্যাডভোকেসি সভার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সদর উপজেলা ভূমি অফিসভিত্তিক এসিজি’র সমন্বয়ক এস এম বিপ্লব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক এর ভূমি বিষয়ক উপ কমিটির যুগ্ম আহ্বায়ক সুশান্ত কুমার ঘোষ ও ড. দিলারা বেগম, সুজন সভাপতি সুভাষ চন্দ্র সরকার, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক শেখ আজাদ হোসেন বেলাল ও সঙ্গীত শিলাপী আবু আফফান রোজ বাবু।


আন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন এসিজি সদস্য শরীফুল ইসলাম, সেবাগ্রহিতা আব্দুস সোবাহান, আসাদুজ্জামান, হাবিবুর রহমান, হাফিজুর রহমান, হাবিুল্লাহ বাহার, মিজানুর রহমান, খাদিজা খাতুন, হাসিনা বেগম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন এসিজি’র সহসমন্বয়ক সানজিদা ওয়াহিদ উপস্থিত ছিলেন সেবাগ্রহিতা, ইয়েস ও এসিজি’র সদস্যবৃন্দ। সভা সঞ্চালনায় ছিলেন ইয়েস সদস্য মুশফিকুর রহমান।

Tag
আরও খবর