গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন ও ভারপ্রাপ্ত মেয়র ফিরোজের বিরুদ্ধে তদন্ত শুরু

সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন ও ভারপ্রাপ্ত মেয়র ফিরোজের বিরুদ্ধে তদন্ত শুরু


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন, ভারপ্রাপ্ত পৌর মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ফিরোজ হাসানসহ কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম, অর্থ লোপাট এবং দুর্নীতির অভিযোগের তদন্ত হচ্ছে। সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির আবেদনের প্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত একপত্রে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালককে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।


সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনে অভিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিনকে গত ৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে (ইউএনও) পদায়ন করা হয়। কিন্তু পূর্বের বিভিন্ন অভিযোগের বিষয় সামনে আসায় একদিন পরই তাকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।


এদিকে সাতক্ষীরার সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি সুনিদিষ্ঠ ৯টি বিষয় উল্লেখ করে অভিযোগ দিয়েছেন। এসব অভিযোগের মধ্যে রয়েছে, পৌরসভার উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সংক্রান্ত নীতিমালা অনুসরণ না করে জনগুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে নিজেদের স্বার্থে লাভজনক খাতে ভুয়া প্রকল্পের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৯২ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাত। বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেআইনীভাবে আর্থিক অনুদান দেখিয়ে ২০ লাখ ৮০ হাজার টাকা আত্মসাত। কোন কাজ না করে ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর আওতায় ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাত।


অর্থ বানিজ্যের মাধ্যমে পৌরসভার বিভিন্ন পদে ১০ জন কর্মচারী নিয়োগ ও অর্থের বিনিময়ে বিধি বহির্ভূতভাবে ৪ জন মাস্টাররোল কর্মচারী নিয়োগ। অর্থ বানিজ্যের মাধ্যমে পৌরসভা পরিচালিত দি পোলস্টার স্কুলে কর্মচারী নিয়োগ। প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিনের যোগসাজসে সাতক্ষীরা পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তার গাড়ী চালক শেখ শহিদুল্লাহকে বেআইনীভাবে অধিকাল ভাতা প্রদানের নামে ১ লাখ ৫৮  হাজার ৭৭১ টাকা আত্মসাত।


ভাগ্যকুল মার্কেটের জায়গা বরাদ্দের নামে বিভিন্ন ব্যক্তির নিকট হতে অর্থ আদায়। কোরাইশী ফুড পার্কের লাইসেন্স এর ফাইল আটকে দিয়ে ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণ এবং বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপনের অর্থ বেশি দেখিয়ে অর্থ আত্মসাত। সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি বলেন, কাজী ফিরোজ হাসান ও সিইও নাজিম উদ্দিন পরস্পর যোগসাজশে পৌরসভার কোটি কোটি টাকা লোপাট করেছেন। তিনি তাদের শাস্তির দাবি জানান।

Tag
আরও খবর