গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার মনিরুল ইসলামের যোগদান

সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার মনিরুল ইসলামের যোগদান




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: ‌

সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ মনিরুল ইসলাম। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি যোগদান করেন। এর আগে সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং জেলা পুলিশ সাতক্ষীরার একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।


এরপর নবাগত পুলিশ সুপার কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে পরিচিত হন এবং তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও সাতক্ষীরা জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাগণ। সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনরিুল ইসলাম এর আগে অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন।


উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোঃ মাহাবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাতক্ষীরা সহ দেশের আরও ২৬ জেলায় পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৬ জন পুলিশ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।


Tag
আরও খবর