মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

নিহত আসিফের পরিবারের পাশে থাকবেন বিএনপির হাবিব

নিহত আসিফের পরিবারের পাশে থাকবেন বিএনপির হাবিব

 


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব।


সোমবার দুপুর ১টায় বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে তিনি নিহত আসিফ হাসানের গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর যান। এসময় তিনি নিহত আসিফ হাসানের কবর জিয়ারাত শেষে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তিনি নিহতের মায়ের হাতে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।


পরে তিনি বিএনপি নেতা কর্মীদের নিয়ে নলতা খান বাহাদুর আহছান উল্লাহ (রাঃ) এর মাজার জিয়ারত করেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব এসময় নিহতের পরিবারের যে কোন ধরনের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন এবং নিহত আসিফ হাসানের বাড়ির আস্কারপুর সড়টি বীর শ্রেষ্ঠ আসিফ সড়ক নামকরন করেন।


এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ শহিদুল আলম, বিএনপি নেতা আবুল হাসান হাদী, মাসুম বিল্লাহ শাহীন, আইনুল ইসলাম নান্টা, আহসানুল কাদির স্বপন, দেবহাটা বিএনপি নেতা মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, নলতা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজ ইসলাম চন্দন প্রমুখ।


Tag
আরও খবর