বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

কক্সবাজারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদের অনতিবিলম্বে অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন কক্সবাজার প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর প্রশিক্ষণার্থীরা।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের বাহারছড়া পিটিআই এর সামনে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সহকারী শিক্ষকরা এ মানববন্ধ করেন।

তাদের অভিযোগ, স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক মো. আব্দুস সামাদ যোগদানের পর থেকেই কর্তৃত্ববাদী আচরণ ও বিতর্কিত কর্মকাণ্ডে অধিদপ্তরের সম্মানহানি হচ্ছে। তার ইচ্ছেমতো সিদ্ধান্তের কারণে সারাদেশের কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী কষ্ট পাচ্ছেন। যোগ্যতা থাকা সত্বেও অনেকের পদোন্নতি হয়নি। অযোগ্যদের প্রধান শিক্ষকের চেয়ারে বসিয়ে রাখছেন। শ্রম আইন লঙ্ঘন করে প্রতিটি সেক্টরের জনবলকে ইচ্ছেমতো কাটানো, প্রশিক্ষণ ভাতায় বৈষম্য, সকাল-সন্ধ্যা কাজে কাটানো হচ্ছে।


মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন, স্বজনপ্রীতির কারণে ডিজি মো. আব্দুস সামাদ আওয়ামীপন্থী কর্মকর্তাদের পছন্দের জায়গা ও বিভাগে পদায়ন করেছেন। অন্যদিকে রাজনৈতিক পরিচয় চিহ্নিত করে সরকারবিরোধী তকমা লাগিয়ে ত্যাগী মেধাবী ও যোগ্য কর্মকর্তাদের কোণঠাসা করেছেন সব সময়।


এসময় তারা দাবি তুলে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদকে অপসারণ করতে হবে। আমরা সব বৈষম্যের অবসান চাই। নন ক্যাডার অনভিজ্ঞ প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ করতে হবে। বিটিপিটি এর ভাতা বাড়াতে হবে। কথায় কথায় মামলার হুমকি বন্ধ করতে হবে।



তারিকুল ইসলাম নামের এক প্রশিক্ষণার্থী বলেন, আগের সেই যুগ এখন নেই। আগে এসএসসি-এইচএসসি পাশ করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হওয়া যেত, কিন্তু এখন এ পদে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী শিক্ষার্থীরা যোগদান করছেন। সকলেই সচেতন। তাদের সঠিক মূল্যায়ন করতে হবে।


প্রশিক্ষক মাইন উদ্দিন রুবেল বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শিক্ষকবান্ধব নয়। তিনি অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখছেন। নিয়োগপ্রাপ্ত নয় এমন অনেকে রয়েছে। শ্রম আইন লঙ্ঘন করে নিদির্ষ্ট সময়ের বাইরে গিয়েও প্রশিক্ষকদের কাটানো হয়। রাত-দিন কাজ করতে হয়। এরপরও যে প্রশিক্ষক ভাতা দেয়া হয় তা যথেষ্ট নয়। আমাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে। ১৮ বছর ধরে পদোন্নতি নেই। মহাপরিচালকের কারণে দুর্নীতিতে ভরে গেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আমরা মহাপরিচালক মো. আব্দুস সামাদের অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে মাঠে নেমেছি। দেশ ও জাতির স্বার্থে তাকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে।


মানববন্ধনে কক্সবাজার প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর প্রশিক্ষক লিডারশীপ নুরুল আলম, সহ-সুপার রুহুল আমিন, মাইন উদ্দিন রুবেল, মো. মাজহারুল ইসলাম, মো. মানজুরুল হাসান, প্রশিক্ষক রিফাত মল্লিক, নাসরিন আক্তার, জান্নাতুল ফেরদৌস, আতিকুর রহমানসহ ৭৯ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর