গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

কৈখালি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কৈখালি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা শ্যামনগরে কৈখালি ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তিনি বিগত আওয়ামী সরকারের মদদপুষ্ট। তিনি প্রধান শিক্ষক মোঃ আবুল বাশারের হত্যাকারী। তিনি আপদমস্তক দুর্নীতিবাজ, নারী ধর্ষণকারী, সরকারি পানির ড্রাম, ঘর বরাদ্দ, বিভিন্ন প্রকল্পের নামে টাকা আত্মসাৎকারী। এছাড়া জনগণকে তথ্য সেবায় হয়রানি, বিভিন্ন অনুদান ও কার্ড বিতরণে স্বজনপ্রীতিসহ ইউনিয়ন পরিষদে রাত্রি যাপনের অভিযোগ করেন এলাকাবাসি। এসব অনৈতিক কর্মকান্ডের অভিযোগে তাকে অপসারণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসি।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে ৫নং কৈখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে শতশত নারীপুরুষের উপস্থিতে মানববন্ধনে বক্তব্য রাখেন কৈখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আজাদ খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, গাজী শাহ আলম, ইউপি সদস্য আজগর আলী, ফজলুল রহমান, আমিনুর মল্লিক, দেলোয়ার হোসেন, আইয়ুব হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ রফিকুল ইসলাম, কৈখালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহ-সভাপতি আক্তার হোসেন প্রমুখ।

এবিষয়ে কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি টানা দু’বার সুনামের সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমার ইউনিয়নে রেশন কার্ডের ডিলারদের দায়িত্ব পান ২০১৬ সালে সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, তার ভগ্নিপতি মুজিবুর রহমান, তার ছোট ভাই আবুল কালাম শুভ, আনারুল ইসলাম।

২০১৪ সালে শেখ হাসিনার সরকার গঠনের পরে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি এসএম জগলুল হায়দার দায়িত্ব নেওয়ার পর থেকে কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান রেজাউল করিমের ক্ষমতার দাপটে ভিজিএফ কার্ডের ডিলারদের দায়িত্ব থেকে সরানো সম্ভব হয়নি। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের স্বাক্ষরিত দরখাস্তের ভিত্তিতে আমি জজকোর্টে বাদী হয়ে মামলা করেছি, যার নং-০২। মামলাটি চলমান রয়েছে। যার কারণে আমাকে ইউনিয়নবাসীর কাছে ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। যার কোন সত্যতা নেই এবং এর সাথে আমি কোনভাবে জড়িত নই। তদন্ত সম্পর্কে সেটি প্রমাণিত হবে।


Tag
আরও খবর