গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

খাজরা স্কুলের নৈশপ্রহরীকে মারপিট ও মৎস্য আড়ৎ ভাংচুরের অভিযোগ

খাজরা স্কুলের নৈশপ্রহরীকে মারপিট ও মৎস্য আড়ৎ ভাংচুরের অভিযোগ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা আশাশুনি উপজেলার খাজরায় পূর্ব শত্রুতার জের ধরে খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীকে মারপিট ও মৎস্য আড়ৎ ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ন্যায় বিচার চেয়ে আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী মেহেদী হাসান রবিবার ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় প্রতিদিনের ন্যায় স্কুল চত্ত্বর থেকে বাইরের দিকে যাচ্ছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার দূর্গাপুর (খাজরা) গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে আফছার আলী গাজী, আব্দুল্লাহ গাজীর ছেলে শাওন হোসেনসহ আব্দুল্লাহ গাজীর স্ত্রী এলাচি বেগম ও তাদের দলবল স্কুল গেট সংলগ্ন রাস্তায় মেহেদীর গতিরোধ করে। এসময় মেহেদী হাসানের উপর হামলা চালায় দুর্বৃত্তরা।

মেহেদীর মা তহমিনা খাতুন বলেন, হামলাকারীরা আমার ছেলে মেহেদী হাসানকে মারপিট করতে করতে ইউনিয়ন পরিষদের দিকে নিয়ে যায়। মারপিটকালে মেহেদীর ডাক চিৎকারে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে হামলাকারীরা মেহেদীর মৎস্য আড়তে ব্যাপক ভাংচুর চালায় বলে অভিযোগ করেন তিনি। এতে করে একদিকে যেমন মেহেদী মারাত্মকভাবে আহত হয়। অন্যদিকে মৎস্য আড়তে ভাংচুরের ফলে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। এঘটনায় আহত মেহেদীর মা তহমিনা খাতুন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Tag
আরও খবর