গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

সাতক্ষীরা কলারোয়ায় বিএনপির বিশাল সমাবেশে তারেক রহমান

সাতক্ষীরা কলারোয়ায় বিএনপির বিশাল সমাবেশে তারেক রহমান




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


তারেক রহমান বলেন, প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত হয়ে কিছু কথা বলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের ভেতরে-বাইরে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না দেশে গণতন্ত্র ফিরে আসুক। এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে। কলারোয়া সাতক্ষীরার মানুষ এর প্রমাণ। দুই যুগ ধরে আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে।


দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে জনগণের সরকার দরকার উল্লেখ করে তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে গেলে রাস্তা একটি। এজন্য আন্দোলন করতে গিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতা-কর্মী খুন গুম মামলার শিকার হয়েছে। স্বৈরাচার পালিয়েছে। কিন্তু জনগণের রাজনৈতিক অধিকার এখনো অর্জিত হয়নি। এজন্য আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। তারেক রহমান বলেন, আসুন আমরা দৃঢ় শপথ গ্রহণ করি যে এই দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা আন্দোলন চালিয়ে যাব।


বিএনপির রাজনীতি উন্নয়ন-উৎপাদনের রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে যেসব সম্ভাবনা আছে, তা সামনে এনে দেশকে এগিয়ে নেওয়া হবে।


এসময় তারেক রহমান সাতক্ষীরার আম, চিংড়ি মাছ ও সুন্দরবনের কথা উল্লেখ করেন এবং এখানকার সম্ভাবনাময় পণ্য উৎপাদন ও সংরক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে তোলার উদ্যোগ গ্রহণের কথা জানান। বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা প্রমুখ।


এদিকে জনসভার শুরুতে সদ্যকারামুক্ত প্রত্যেক নেতাকর্মীদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইচউদ্দীন, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, শওকাত হোসেন, এম এ রব শাহিন, আসাদুজ্জামান আসাদ, আব্দুর রহমান মুকুল, ফজলু মোল্যা, আব্দুল মজিদ, প্রভাষক সাহাদাৎ হোসেন, জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা আব্দুল হাকিম সবুজ, কে এম আশরাফুজ্জামান পলাশ, প্রভাষক সালাউদ্দীন পারভেজ, আবু জাফর, ছাত্রদল নেতা মমতাজুল ইসলাম চন্দন, সাজু, জাহাঙ্গীর হোসেন, সোহেল, রাসেল, সদ্যকারামুক্ত বিএনপি নেতা, আলহাজ্ব কামরুল হোসেন, আখলাকুর রহমান শেলী, গোলাম রসুল, রবিউল ইসলাম, তোফাজ্জেল হোসেন সেন্টু, এ্যাড, আব্দুস সাত্তার, গাজি আক্তারুল ইসলাম, জহুরুল ইসলাম, নজরুল ইসলাম, মফিজুল ইসলাম, আব্দুল মজিদ, খোকন, আলতাফ হোসেন, সহিদুল ইসরাম, সোহাগ হোসেন, শাহিন, মাহফুজার রহমান, কনক, রনজু, মনিরুল ইসলাম, শাহাবুদ্দীন, আব্দুল গফ্ফার, রিপন, রমেলসহ সকল কারামুক্ত নেতাকর্মী ও বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপিসহ অংগ সংগঠনের হাজার হাজার নেতাককর্মী। সমগ্র জনসভা পরিচালনা করেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন।


Tag
আরও খবর