মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক এমপি হাবিব


স্বৈরাচারি শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট মামলায় ফরমায়েসি রায়ে ৪ বছর কারাভোগ শেষে মুক্তির পর প্রথম সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা বলফিল্ড মাঠে আগমণ উপলক্ষে উপজেলা বিএনপি’র আয়োজনে ৭ সেপ্টেম্বর শনিবার বিকালে তালা-কলারোয়ার সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।


উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি মৃণাল কান্তির সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব।


এসময় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিদ হাসান, হাবিবুল ইসলাম ইসলামের সহধর্মিণী শাহানা আক্তার বকুল। বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আলী হোসেন, সাবেক যুবদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাশিদুল হক রাজু, সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রকিব, যুবদলের উপজেলা সভাপতি মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক শেখ মোস্তফা হোসেন মন্টু, উপজেলা কৃষকদলের আহবায়ক ডাঃ মামুনুর রহমান মামুন সহ স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে সংর্বধনা অনুষ্ঠানে তালা, কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার সকল বিএনপি’র অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর