গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

শ্রদ্ধা, প্রশংসা ও সহকর্মীর অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন এসপি মতিউর রহমান সিদ্দিকী


সাতক্ষীরা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী’র বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ লাইন্স ড্রিলশেডে শনিবার (৭ সেপ্টেম্বর’২৪) সন্ধ্যা সাড়ে সাতটায় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।


বদলীজনিত বিদায়ে সহকর্মীদের শ্রদ্ধা, প্রশংসা ও ভালবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্যে, কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন মানবিক, মেধাবী, সৎ, চৌকস, পরিশ্রমী ও দক্ষ পুলিশ সুপার হিসাবে আলোচিত হন। তিনি সাতক্ষীরা জেলায় যোগদানের পর থেকে জেলা পুলিশ, সাতক্ষীরায় আমূল পরিবর্তন সাধিত হয়। এ সময় তাকে জেলা পুলিশ, সাতক্ষীরার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী স্বারক প্রদান করা হয়।


বিদায়ী পুলিশ সুপার তার বক্তব্যে সাতক্ষীরা জেলার সম্মানিত সকল নাগরিক, জেলার সকল অফিস প্রধানসহ সংশ্লিষ্ট সকল, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সাতক্ষীরার সকল পুলিশ সদস্য, সিভিল স্টাফ, আউটসোর্সিং এর সকল সদস্যকে সহযোগীতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তিনি বলেন, মানুষ মানুষের জন্য, সর্বদা মানুষের সেবায় কাজ করতে হবে। দেশ ও দশের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। সর্বশেষ তিনি তাঁর পরিবার পরিজন সকলের জন্য দোয়া প্রার্থনা করেন। অতঃপর তিনি সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে প্রীতিভোজে মিলিত হন।


উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ।


উল্লেখ্য, মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, পুলিশ সুপার, সাতক্ষীরা গত ১৫ ডিসেম্বর’২৩ তারিখে পুলিশ সুপার, সাতক্ষীরা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি সাতক্ষীরা জেলায় যোগদান করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনসহ আপামর জনসাধারনকে নিরবিচ্ছিন্ন সেবাদান করেছেন। সম্প্রতি তিনি সাতক্ষীরা জেলা হতে পুলিশ সুপার, পুলিশ টেলিকম, ঢাকা হিসেবে বদলীর আদেশপ্রাপ্ত হন।


Tag
আরও খবর