বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

আজীবন অবাঞ্ছিত ঘোষণা কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি, সম্পাদকসহ তিন চিকিৎসককে

কক্সবাজার মেডিকেল কলেজে র্যা গিং এ জড়িত থাকায় তিন ৩ চিকিৎসককে কলেজ ক্যাম্পাসে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা তিনজনই কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা। সম্প্রতি তারা ইন্টার্নি শেষ করেছে বলে জানা গেছে।


বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

অবাঞ্ছিত হওয়া চিকিৎসকরা হলেন, কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি নাইমুল আবসার সানিয়াত (৮ম ব্যাচ), সাধারণ সম্পাদক তাজমীর রহমান (৯ম ব্যাচ) ও সহ-সভাপতি রবিউল আলম ফাহিম (৯ম ব্যাচ)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতন করার ব্যাপারে কলেজ এর এন্টি র্যােগিং কমিটি কর্তৃক তদন্ত প্রতিবেদনে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিল সভায় তাদের কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এছাড়া তাদের ইন্টার্নী সমাপনী সনদ আগামী ২ বছরের মধ্যে প্রদান না করার জন্য এবং যদি তাদের ইন্টার্নী সমাপনী সনদ প্রদান করা হয়ে থাকে তবে বিএমডিসি কর্তৃক স্থায়ী রেজিষ্ট্রেশন আগামী ২ বছর পর্যন্ত প্রদান না করার জন্য বিএমডিসি কর্তৃপক্ষের নিকট পত্রের মাধ্যমে অবহিত করা হবে।


কলেজের অভিযোগকারী শিক্ষার্থী মুহাম্মদ মিসবাহুল মোকাররবীন আরমান (১৩তম ব্যাচ), মো: রিদুয়ানুল ইসলাম (১৫তম ব্যাচ) ও জাহিদুল ইসলাম (১৫তম ব্যাচ) যদি অভিযুক্ত ইন্টার্নী চিকিৎসক নাইমুল আবসার সানিয়াত (৮ম ব্যাচ), তাজমীর রহমান (৯ম ব্যাচ) ও রবিউল আলম ফাহিম (৯ম ব্যাচ) এর বিরুদ্ধে মামলা করে তাহলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অভিযোগকারী শিক্ষার্থীদেরকে তথ্যগত সহযোগিতা প্রদান করবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Tag
আরও খবর