বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের ফাঁসিয়ে হয়রানি করতেন রামুর অলী: এখনো চলছে তার সন্ত্রাসী কর্মকাণ্ড

কক্সবাজারের সাবেক এমপি সাইমুম সরওয়ার কমলের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠা অলি আহমেদ এখনো ধরাছোঁয়ার বাইরে।


গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ৬ আগস্ট অলি আহমেদকে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মহড়া দেয়ার দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 


সেখানে অলি আহমেদ ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রসহ হামলা করতে দেখা যায়। ভাঙারি ব্যবসায় জড়িত অলি আহমেদ, রাজনীতিতে জড়িয়ে প্রভাবশালী হয়ে ওঠেন রামুতে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। 


অলি আহমদ নামা: 


কে এই অলি আহমেদ? জানা গেছে রামু উপজেলায় সেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন ত অলি আহমেদ। সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ছাত্রছায়ার বিগত সংসদ নির্বাচনে রাতারাতি অস্থায়ী নির্বাচনী অফিস তৈরি করে তা আবার রাতের আধারে পুড়িয়ে মামলা দেয় রামু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। 


যেখানে মামলার আসামী করা হয়েছিল রামু উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ সিকদার, রামু উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শওকত আলম, যুবদল নেতা জয়নাল আবেদীন, রামু উপজেলা বিএনপি নেতা জয়নাল, ছাত্রদল নেতা জিল্লুর রহমান সহ আরো অসংখ্য বিএনপি যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের। 


সেই ভুক্তভোগী বিএনপি নেতারা জানান, কমলের নির্দেশে অলি আহমেদ নিজে বাদী হয়ে মামলা গুলো করতেন।মামলা দিয়েই শেষ নয়। অলি আহমদ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপি নেতা কর্মীদের পরিবারের উপর চালাতো নির্যাতন। 


এছাড়াও সর্বশেষ সরকার পতন আন্দোলনকে কেন্দ্র করে রামুতে কোন আন্দোলন কিংবা সহিংসতার ঘটনা না হলেও মামলায় ফাঁসানোর নামে বিএনপি জামাতের নেতাকর্মীদের হয়রানির তথ্য জানায় ভুক্তভোগীরা।


এমপির ক্ষমতাকে ব্যবহার করে অলি আহমেদ তার বাহিনী দিয়ে বিভিন্ন সময় বিরোধীপূর্ণ জমি দখল করে তার কব্জায় নিয়ে আসতো। পরে মোটা অংকের টাকা নিয়ে তা নিষ্পত্তি করতো বলে জানায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী। 


পাশাপাশি বিভিন্ন সময় তার বিরুদ্ধে ট্রাক ছিনতাই, হত্যা চাঁদাবাজি'র একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। 


এসব বিষয়ে অভিযুক্ত অলি আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আওয়ামী লীগের নির্বাচনী অফিস পুড়িয়ে দেয়ার ঘটনার একটি মামলায় আমাকে জোরপূর্বক বাদী করা হয়। যেখানে আমি কাউকে হয়রানি করি নি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা একটি হয়রানি মূলক।


এদিকে অলি আহমেদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

Tag
আরও খবর