গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথড, এল এসডি উদ্ধার

কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথড, এল এসডি উদ্ধার




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: ‌

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ১ বোতল এলএসডি এবং ১ বোতল বিদেশি মদ আটক করেছে বিজিবি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির কেড়াগাছি এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, সাতক্ষীরার কাকডাঙ্গা বিওপির কেড়াগাছি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে চোরাকারবারিরা। এমন সংবাদ ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিআইপি এনসিও নায়েক হরমুজ আলীর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল ওই স্থানে অবস্থান। মাদক চোরাকারবারীরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পলায়নে উদ্যত হলে অভিযানিক দল তাদেরকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিকদল উক্ত স্থান হতে ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ১ বোতল ভারতীয় এলএসডি ও বিদেশী মদ ১ বোতল উদ্ধার করে।

এব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


Tag
আরও খবর