গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সাতক্ষীরার উদীচী শিল্পীগোষ্ঠী

জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সাতক্ষীরার উদীচী শিল্পীগোষ্ঠী





মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সাতক্ষীরার উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা। বাংলাদেশের সকল গণতান্ত্রিক ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের পর সমবেত কন্ঠে জাতীয় সংগীত গেয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।


শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উদীচী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।


দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া নারী-পুরুষ, শিশু-কিশোররাও কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে সমবেতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশ করেন। ‘জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো, কণ্ঠে ধরো-আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ ব্যানারে দাঁড়িয়ে তারা গান গেয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।


উদীচী শিল্পীরা বলেন, আমরা দেশের যে কোনো প্রয়োজনে, যে কোনো ক্রান্তিলগ্নে পাশে ছিলাম, এখনো আছি ও ভবিষ্যতেও থাকবো। এখন কেন জাতীয় পতাকা ও সংগীতকে নিয়ে এমন ধৃষ্টতা দেখাবে কেউ? আমাদের জাতীয় সংগীত কারো দানে পাওয়া নয়, এটা আমাদের অর্জন। তাহলে কেন অপ্রাসঙ্গিকভাবে এই কথা উঠবে এখন? সম্প্রীতির অনন্য এই দেশে বৈষম্যের কোন ঠাঁই নেই।


উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরেণ্য কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালী মুখার্জি, জাসদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ইদ্রিস আলী, সিপিবির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, গণফোরাম নেতা আলীনূর খান বাবুলসহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উদীচী সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে।


Tag
আরও খবর