বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলো কক্সবাজারের সাংস্কৃতিক কর্মীরা

কক্সবাজারে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার (০৬ আগস্ট) বিকাল ৫টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে কক্সবাজারের সাংস্কৃতিক সংগঠন সমূহের উদ্যোগে প্রতিবাদী এই কর্মসূচীতে কক্সবাজারের সকল সাংস্কৃতিক কর্মী সংগঠক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে৷

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৫ বছরের এক স্বৈরাচারকে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করে যখন নতুন বাংলাদেশ বিনির্মানের আয়োজন চলছে, ঠিক তখনই একাত্তরের পরাজিত শক্তিরা আবার মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে৷


এদেশের মানুষ কখনোই রাজাকার আর স্বৈরাচারকে সহ্য করেনা। তাই নতুন করে জাতীয় সংগীত পরিবর্তনের দাবী পরাজিত শক্তির ভিন্ন এক মহড়া।


যা ছাত্র-জনতায় প্রতিহত করবে।


এসময় জেলা খেলাঘর, উদীচী শিল্পীগোষ্ঠী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার থিয়েটার, সিমুনিয়া খেলাঘর, ঝিনুকমালা খেলাঘর, বেলাভূমি খেলাঘর, মিউজিক্যাল আর্টিস্ট এসোসিয়েশন অব কক্সবাজার (ম্যাক), কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (কমবা)সহ সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

Tag
আরও খবর