বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন হেদায়েত তুর্কীর 'বেগম পাড়া' দিয়ে শাহীন আহমেদ রাজের সহকারী পরিচালক হিসেবে আত্মপ্রকাশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী

চকরিয়ায়'শহীদি' মার্চ পালনে রাজপথে হাজারো শিক্ষার্থী

গণঅভ্যুত্থানের ১ মাস পূর্তিতে শহীদ শিক্ষার্থীদের স্বরণে কক্সবাজারের চকরিয়ায় 'শহীদি মার্চ' কর্মসূচি পালন করেছে চকরিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে পৌরশহরের জনতা শপিং কমপ্লেক্সে ছাত্রদের ডাকে অংশ নিতে রাজপথে নেমে এসেছে হাজারো শিক্ষার্থী জনতা। 


শহীদি মার্চটি জনতা শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো জনতা শপিংয়েএসে মিলিত হয়। 


এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী-সায়েদ হাসান,শামশুল আলম সাঈদী,মোবারক হোছেন জিহান,ইব্রাহিম ফারুক ছিদ্দিক। বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এই দেশের ছাত্র-জনতার আন্দোলনে। হাজারো শহীদদের রক্তের বিনিময়ে। কোন রাজনৈতিক দলের অর্জন নয় এটি।


সুতরাং আগামীর বাংলাদেশ কিভাবে চলবে তা নির্ধারণ করবে ছাত্রসমাজ।শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন তিনি। তার সকল ষড়যন্ত্র রুখে দিবে ছাত্রজনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করি। ছাত্রজনতা হত্যায় যারাই জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা কেন্দ্রীয় কর্মসূচি অনুয়ায়ী চকরিয়াতে সকল কর্মসূচি পালন করবো।


'শহীদি মার্চে' শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা,প্ল্যাকার্ড,বিভিন্ন ফেস্টুন দেখা গেছে এবং নানা স্লোগান ধরেন তারা।


শহীদি মার্চে' চকরিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী,সাদেক ওয়াহিদ,মুসলিমা জান্নাত নূরী, হুমায়রা তাসনীম মুন,জাহিদুল ইসলাম সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

Tag
আরও খবর