গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

শ্যামনগরে আমন চাষের লক্ষ্যমাত্রা প্রায় ১৭ হাজার হেক্টর


সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা প্রায় ১৭ হাজার হেক্টর। বর্ষা মৌসুমের শুরুতে কম বৃষ্টিপাত হওয়ায় আমন আবাদ পিছিয়ে যায়। বর্তমানে বৃষ্টিপাতের পরিমান বেশি হওয়ায় আমন আবাদে ধানের পাতার সংকট পড়ায় আবার কিছুটা থেমে যায়।

উপজেলার মুন্সিগঞ্জ, ভূরুলিয়া, কাশিমাড়ী, কৈখালী, ঈশ্বরদীপুর, নুরনগর, শ্যামনগর, আটুলিয়াসহ অন্যান্য ইউনিয়নে আমন ধান আবাদ হয়ে থাকে।

উপজেলা কৃষি অফিস সুত্রে প্রকাশ, উপজেলায় আমন আবাদের লক্ষ্য মাত্রা ১৬ হাজার ৮ শত কুড়ি হেক্টর। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৯ হাজার ২৬৬ মেট্রিকটন। এর মধ্যে উফসি আবাদের লক্ষ্য মাত্রা ১৬ হাজার ১২৫ হেক্টর। চালে লক্ষ্যমাত্রা ৪৬ হাজার ৭৮৪ মেট্রিকটন। হাইব্রিড আবাদের লক্ষ্যমাত্রা ৬৫০ হেক্টর। চাউল উৎপাদনে লক্ষ্যমাত্রা ২ হাজার ৪ শত পাঁচ মেট্রিক টন। স্থানীয় আবাদের লক্ষ্যমাত্রা ৪৫ হেক্টর। চালে লক্ষ্যমাত্রা ৭৭ মেট্রিক টন।

উপজেলার মুন্সিগঞ্জ ইউপির ধানখালী গ্রামের আমন চাষি খোকন বৈদ্য বলেন আমন ধান রোপন শেষ পর্যায়ে। শেষ মুহূর্তে বেশ বৃষ্টিপাতের কারণে ধানের বীজ বপন করতে না পারায় ধানের পাতার সংকট পড়ে যায়। আবাদচন্ডিপুর গ্রামের আমনচাষি মিজানুর রহমান বলেন আমন ধান রোপন শেষ পর্যায়ে। প্রথম দিকে বৃষ্টিপাত কম হওয়ায় আমন চাষ কিছুটা হলেও দেরী হয়।

আমনচাষি নকিপুর গ্রামের সিরাজুল ইসলাম, বারসিকের কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদ্দার বলেন, স্থানীয় জাতের ধান চিনিকিনি, নারকেল মুছিসহ অন্যান্য জাতের ধান বিলুপ্তির পথে। কৃষকরা বলেন হাইব্রিড ধান চাষ বেশি লক্ষ্য করা যায়।

উপজেলায় কৃষকের প্রধান ফসল আমন আবাদ। আমন চাষকে ঘিরে কৃষকরা নতুন নতুন স্বপ্ন দেখে থাকেন। উপজেলায় আমন আবাদের পাশাপাশি বোরো ও আউশ ধান আবাদ হয়ে থাকে। কৃষকদের তথ্য মতে ও উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী শ্যামনগরে লবন পানিতে চিংড়ী চাষের প্রাধান্য থাকলেও বোরো ধান, আমান ধানের আবাদ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী শ্যামনগরে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ২৯৫ হেক্টর। অর্জিত হয় ২ হাজার ৩১০ হেক্টর। এর মধ্যে উফসি জাতের অর্জন ছিল ১ হাজার ৫৭০ হেক্টর।

চলতি বছরে কৃষি অফিসের আয়োজনে ২ হাজার ৯০০ জন কৃষকদের মধ্যে প্রনোদনা দেওয়া হয় ধান বীজ ও সার। এর মধ্যে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০০ জন কৃষকের মধ্যে প্রণোদনা প্রদান করা হয়। প্রতি কৃষকের ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। বিতরণকৃত ধান বীজের মধ্যে ছিল ব্রি-৭৫, ব্রি-৮৭, বিনা-১৭, ব্রি ধান-৯৩ ও ৯৫ ও ব্রি-৪৯।

উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা বলেন, প্রনোদনায় বিতরণকৃত ধানগুলি এই এলাকার উপযোগি জাত। এদের জীবনকাল ১২৫ দিন। তিনি বলেন, উপকুলের শ্যামনগর থেকে স্থানীয় জাতের ধান চিনি কানি, নারকেল মুছি, পাইজাম ধান কৃষক পর্যায় থেকে হারিয়ে যাচ্ছে।


Tag
আরও খবর